ফুলতলা (খুলনা) প্রতিনিধি : ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) খুলনার ফুলতলা উপজেলার গিলাতলা গাজীপাড়া বায়তুন নাজাত জামে মসজিদে পবিত্র রমজানের প্রথম ইফতারি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মরহুম গাজী হাবিবুর রহমানের রুহের মাগফেরাত এবং এলাকার সকল মুরুব্বীদের রুহের মাগফেরাত কামনায় আনুষ্ঠানে বিশেষ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে মরহুমের মাগফেরাত ও দেশ-জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব হাফেজ মোহা: ইয়াসিন।
মোনাজাতে সকল মুসল্লিদের সুস্বাস্থ্য কামনা এবং সকল কবরবাসীদের রুহের মাগফেরাত কামনার করার পাশাপাশি দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়।
মাহে রমজানের প্রথম দিনে এ ধরনের আয়োজন ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করে। ইফতারের আগ মুহূর্তে মসজিদের পক্ষ থেকে আগত সকলের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]