জুলফিকার রহমান,মেহেরপুর জেলা প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলার মুন্দা গ্রামে মাটিতে পুঁতে রাখা প্রায় ২০ ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগ উঠেছে টাইলস মিস্ত্রিদের বিরুদ্ধে। এঘটনায় চারজন কে গ্রেফতার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুয়েত প্রবাসী শাহিনের বাড়িতে টাইলস বসানোর কাজ চলছিল। পরিবারের দাবি, চুরির ভয়ে শাহিনের মা স্বর্ণালংকারগুলো বাড়ির ভেতরে মাটির নিচে পুঁতে রেখেছিলেন। কাজের সময় মাটি খুঁড়তে গিয়ে স্বর্ণালংকারগুলো দেখতে পেয়ে টাইলস মিস্ত্রিরা সেগুলো নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। ঘটনার পর বিষয়টি পুলিশকে জানানো হয়।
গাংনী থানার অফিসার ইনচার্জ কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, চোর চক্রের ১ সদস্যকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]