1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনা দিঘলিয়ায় নৌবাহিনীর অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক ভেড়ামারায় কুষ্টিয়া-২ আসনে জামায়াতের প্রার্থীর গণমিছিল নীলফামারী–৪ আসনে জাতীয় পার্টি প্রার্থীর নেতৃত্বে মিছিল চাঁদপুরে মর্ডান শিশু একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ফরিদপুরের দুর্গম চরাঞ্চলের ভোটকেন্দ্র পরিদর্শনে যৌথবাহিনী মেহেরপুরে প্রতিহিংসার রাজনীতি হবে না-মাসুদ অরুণ ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগরে বিএনপি বিদ্রোহী প্রার্থী নির্বাচনী সভা যশোর -৬ কেশবপুরে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভা সমালোচনায় পিছু ছাড়ছে না’ দিরাই ডাক বাংলো’র কর্মচারী ধনো’র বাগেরহাটের কচুয়ায় ঘোড়া মার্কার পক্ষে জনস্রোত: সেলিম ‎

খুলনা দিঘলিয়ায় নৌবাহিনীর অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক

মো: শামীম শেখ, দিঘলিয়া উপজেলা প্রতিনিধি
  • আপডেট : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

মো: শামীম শেখ, দিঘলিয়া উপজেলা প্রতিনিধি: খুলনার দিঘলিয়ায় বাংলাদেশ নৌবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ৬টা ৫০ মিনিট থেকে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত দিঘলিয়া উপজেলা সদরের দক্ষিণ পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে মোঃ সুমন হোসেন মোড়ল (৩০), মোঃ ইমরান শেখ (৩৩) ও মোঃ রাজিবুল ইসলাম (২৯)-কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ৪০ পিস, গাঁজা ৩৫০ গ্রাম, ৪টি মোবাইল ফোন, ২৩টি সিমকার্ড, ১টি মেমোরি কার্ড ও নগদ ৩,২০০ টাকা জব্দ করা হয়।

পরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হারুন অর রশিদের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে প্রধান আসামিকে ১ বছর সশ্রম কারাদণ্ড এবং অপর দুইজনকে ৩০ দিন সশ্রম কারাদণ্ডসহ জরিমানা প্রদান করা হয়। স্থানীয়রা জানান, নৌবাহিনীর এমন নিয়মিত অভিযানে এলাকায় মাদক কারবার অনেকাংশে নিয়ন্ত্রণে আসছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি