1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
যশোর বাঘারপাড়া উপজেলায় গ্রেনেড ও অবৈধ অস্ত্র উদ্ধার যুক্তরাষ্ট্র থেকে ৫৭ হাজার টন গম এসেছে মোংলা বন্দরে নড়াইলে উৎসবমুখর পরিবেশ বোরো ধান রোপণে ব্যস্ত কৃষক মাগুরা শালিখায় অস্ত্রসহ বিএনপির দুই নেতাকে গ্রেফতার চুয়াডাঙ্গায় ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন সাতক্ষীরা শ্যামনগরে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় নারায়ণগঞ্জ বন্দরে কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী ‘বল্টু আমজাদ’ গ্রেফতার কচুয়ায় নানা সমস্যায় জর্জরিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ‎ ময়মনসিংহে দেশের প্রথম অলিম্পিক কমপ্লেক্স উদ্বোধন করেন সেনাপ্রধান বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী

খুলনায় একদিনে করোনায় আরও ১৭ মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ জুন, ২০২১

খুলনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃতদের মধ্যে করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ১২ জন, সদর হাসপাতালে দুইজন এবং গাজী মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন।

রোববার (২৭ জুন) সকালে তিনটি হাসপাতালের মুখপাত্র এসব তথ্য জানান।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের রেড জোনে নয়জন ও ইয়ালো জোনে তিনজনের মৃত্যু হয়। একই সময়ে নতুন করে ভর্তি হয়েছেন ৪২ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ জন। এছাড়া আইসিইউতে রয়েছেন ১৯ জন। রোববার সকাল পর্যন্ত খুলনার ১৩০ শয্যার করোনা হাসপাতালে ১৬০ জন চিকিৎসাধীন রয়েছেন।

খুলনা জেনারেল (সদর) হাসপাতালের করোনা ইউনিটে দুইজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- বাগেরহাটের কাশিমপুরের আতিয়ার রহমান মল্লিক (৬৫) ও সাতক্ষীরার কালীগঞ্জের অলি উল্লাহ্ (৬৭)। গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আটজন। রোববার সকাল সাড়ে ৯টা পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছেন ৬৮ জন।

আর গাজী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- খুলনার ১নং নেভিগেট এলাকার শামসুল আলম (৬৩), সাতক্ষীরার পালাশপুরের আব্দুস সামাদ (৭৫), নড়াইলের নড়াগাতীর মৌলি এলাকার ঝর্ণা বেগম (৪৬)।

এদিকে, রোববার সকাল সাড়ে ৮টা পর্যন্তে এই হাসপাতালে চিকিৎসাধীন ৮৮ জন। এরমধ্যে ছয়জন আইসিইউ এবং পাঁচজন এইচডিইউতে চিকিৎসাধীন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ জন। নতুন করে ভর্তি হয়েছেন ১৯ জন।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি