মোঃ শামীম শেখ দিঘলিয়া উপজেলাঃ খুলনার দিঘলিয়ায় বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে ইয়াবাসহ ০৩ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (০৩ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ০২টা ৩০ মিনিটে দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের লাখোহাটি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ওই এলাকার ০১ জন মাদক ব্যবসায়ীসহ দেশীয় অস্ত্রধারী ও সরকারী কাজে বাধাদানকারী চক্রের আরও ০২ জন সহযোগীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৪ পিস ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হলেন— মোঃ সজল সরদার (৩০), পিতা: মোঃ কেরামত আলী সরদার; মোঃ ইব্রাহিম সরদার (৩০), পিতা: মোঃ নাসির সরদার; এস এম আজাদ শেখ (২২), পিতা: আলফাজ শেখ। তিনজনই দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের লাখোহাটি এলাকার বাসিন্দা। পরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এতে প্রধান আসামি মোঃ সজল সরদারকে ০১ বছর সশ্রম কারাদণ্ড ও ০১ হাজার টাকা জরিমানা এবং অপর দুই সশস্ত্র সহযোগীকে ১৫ দিন করে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরবর্তীতে জব্দকৃত আলামতসহ আটক আসামিদেরকে দিঘলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, আটক প্রধান আসামি দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা ও পরিবহনের সঙ্গে জড়িত ছিল। অভিযানের ফলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]