দিঘলিয়া উপজেলা প্রতিনিধি:খুলনার দিঘলিয়া উপজেলার সবচেয়ে বড় ও ব্যস্ততম বাজার পথের বাজারে জমে উঠেছে ঈদ বাজার। ঈদকে সামনে রেখে প্রতিদিনই বাড়ছে ক্রেতা-বিক্রেতাদের ভিড়। সকাল থেকে রাত পর্যন্ত বাজারজুড়ে চলছে কেনাকাটার ব্যস্ততা।
প্রতিবছরের মতো এবারও ঈদকে ঘিরে পথের বাজারে জমজমাট বেচাকেনা হচ্ছে। শিশু, কিশোর-কিশোরী, যুবক-যুবতী থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত নানা বয়সের মানুষ ঈদের কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছেন। বিশেষ করে সন্ধ্যার পর বাজারে ক্রেতাদের ভিড় আরও বেড়ে যায়।
বাজারে মহিলাদের জন্য বিভিন্ন ধরনের শাড়ি, থ্রি-পিস, টপস, কসমেটিক্স সামগ্রী বিক্রি হচ্ছে। এছাড়া পুরুষদের জন্য লুঙ্গি, শার্ট-প্যান্ট, জুতা, স্যান্ডেল, কেডসসহ নানা ধরনের পোশাক ও সামগ্রী পাওয়া যাচ্ছে। শিশুদের পোশাকের দোকানগুলোতেও দেখা গেছে ব্যাপক ভিড়।
ব্যবসায়ীরা জানান, ঈদকে কেন্দ্র করে বেচাকেনা ভালোই হচ্ছে। সামনে ঈদ যত ঘনিয়ে আসবে, ততই ক্রেতাদের ভিড় আরও বাড়বে বলে তারা আশা করছেন।
সব মিলিয়ে বলা যায়, ঈদকে সামনে রেখে খুলনার দিঘলিয়ার পথের বাজারে এখন চলছে জমজমাট ঈদ কেনাকাটা, যা পুরো বাজার এলাকায় উৎসবের আমেজ তৈরি করেছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]