মোঃ শামীম শেখ, দিঘলিয়া উপজেলা প্রতিনিধি: খুলনার দিঘলিয়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী দিঘলিয়া উপজেলা,খুলনা এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার সরকারি এম এ মজিদ কলেজ মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, নায়েবে আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা আবুল হাসান, আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী দীঘলিয়া উপজেলা শাখা।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম বলেন, পবিত্র রমজান মাস সংযম, আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। এই মাসের শিক্ষা আমাদের ব্যক্তি জীবন ও সমাজ জীবনে বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।এবং বর্ত মান চলমান পরিস্থীতি ও বাজারে দ্রব্যমূল্য উদ্ধগতী প্রংঙ্গে ক্ষেভ প্রকাশ করেন। সভাপতির বক্তব্যে মাওলানা আবুল হাসান বলেন, রমজানের শিক্ষা মানুষকে মানবিক ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে। সমাজে শান্তি, সম্প্রীতি ও ন্যায় প্রতিষ্ঠায় ইসলামী আদর্শ অনুসরণ করা জরুরি।
ইফতার মাহফিলে স্থানীয় আলেম-ওলামা, বাংলাদেশ জামায়াতে ইসলামী এর নেতৃবৃন্দু, জাতীয়তাবাদী দল এর উপজেলা শাখার নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]