1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
সমালোচনায় পিছু ছাড়ছে না’ দিরাই ডাক বাংলো’র কর্মচারী ধনো’র বাগেরহাটের কচুয়ায় ঘোড়া মার্কার পক্ষে জনস্রোত: সেলিম ‎ দিঘলিয়ায় নৌবাহিনীর অভিযানে নারী মাদক ব্যবসায়ী আটক কুষ্টিয়া দৌলতপুরে দুর্ঘটনায় সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থী নিহত মেহেরপুরের ‎গাংনীতে সেনা অভিযানে দেশী পিস্তল ও গুলি উদ্ধার কুয়াকাটা জনপদকে সন্ত্রাস মাদকমুক্ত করা হবে- মোশাররফ বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর অফিসে হুমকি, সন্ধ্যায় হামলা চুয়াডাঙ্গায় নির্বাচনি নিরাপত্তায় বিজিবি মোতায়েন চাঁদপুরে মডার্ন শিশু একাডেমির কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কালিয়ায় সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা সভা

ক্যামেরুনের রাজধানীতে বিস্ফোরণে নিহত ১৭

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৪ জানুয়ারি, ২০২২

ক্যামেরুনের রাজধানী ইয়াউন্ডের একটি জনপ্রিয় নাইট ক্লাবে আগুন থেকে ঘটা বিস্ফোরণে মারা গেছেন অন্তত ১৭ জন।

 

এ দুর্গটনার পর চলমান আফ্রিকা কাপ অফ নেশনস ফুটবল টুর্নামেন্টের জন্য ইয়াউন্ডে অবস্থানরত হাজার হাজার ফুটবল অনুরাগীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে দেশটির সরকার।

 

জানা গেছে রবিবার সকালে ক্যামেরুনের সরকারী কর্মকর্তাসহ শত শত মানুষ ইয়াউন্ডের দুর্ঘটনাস্থল বাস্তোসে উপস্থিত হয়। তারা ওই এলাকার বাসিন্দা, জনপ্রিয় নাইট ক্লাব লিভসের কর্মী এবং ক্যামেরুনের মিলিটারি ফায়ার ব্রিগেডের কর্মীদের উদ্ধার তৎপরতা ঘুরে দেখেন। কর্মীরা ওই এলাকায় তিনটি অগ্নিদগ্ধ বিল্ডিংয়ে অনুসন্ধান চালায়।

 

স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, আহতদের মধ্যে চলমান আফ্রিকান কাপ অফ নেশনস-এর জন্য ক্যামেরুনে আসা লোকজনও রয়েছে।

 

দুর্ঘটনার পর এক বিবৃতিতে, দেশটির সরকার বলেছে, নাইটক্লাবে দুর্ঘটনাজনিত আগুন পাশের একটি রান্নার গ্যাসের দোকানে ছড়িয়ে পড়ে। সেখান থাকা ছয়টি গ্যাস ক্যানিস্টারের বিস্ফোরণে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

ক্যামেরুনের জনস্বাস্থ্যমন্ত্রী মানাউদা মালাচি বলেছেন, দুর্ঘটনাটি ঘটার সাথে সাথে প্রেসিডেন্ট পল বিয়াকে জানানো হয়। মানাউদা বলেন, প্রেসিডেন্ট বিয়া আহতদের ইয়াওন্ডে সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যেতে স্বাস্থ্যকর্মীদের নির্দেশ দিয়েছেন।

 

ক্যামেরুনের যোগাযোগ মন্ত্রী রেনে ইমানুয়েল সাদি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, নিহত ও আহতদের নাম ও দেশ সম্পর্কে এত তাড়াতাড়ি কিছু জানা যায়নি।

 

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান সাদি।

 

ক্যামেরুনে ওই টুর্নামেন্টের জন্য হাজার হাজার লোক সেখানে গেছে। ৯ই জানুয়ারী শুরু হওয়া ওই টুর্নামেন্ট শেষ হবে আগামী ৬ ফেব্রুয়ারি।
খবর ভয়েস অব আমেরিকা

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি