রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || সোমবার | ২৯ জুন ২০২৬ | ১৫ আষাঢ় ১৪৩৩ | ১৩ মহর্রম ১৪৪৮
কোটচাঁদপুর ইসলামী ব্যাংকে জাতীয় ফল উৎসব
মোঃ শহিদুল ইসলাম, কোটচাঁদপুর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
উৎসবমুখর পরিবেশে মধ্য দিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কোটচাঁদপুর শাখায় জাতীয় ফল উৎসব পালন করেছেন ব্যাংকের কর্মকর্তারা।জাতীয় এই অনুষ্ঠানে বিভিন্ন রকমের ফল আনা হয় যেমন কামরাঙ্গা, কাঁঠাল, পেয়ারা, জাম ,কলা, পেঁপে, জামরুল, আম,চেরি ফল, ড্রাগন ইত্যাদি মধ্য দিয়ে ১৮ রকমের ফল ব্যবস্থা করা হয় । উক্ত ফল উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কোটচাঁদপুর শাখার সম্মানিত শাখা ব্যবস্থাপক ভাইস প্রেসিডেন্ট জনাব মোস্তাক আহমেদ।আরো উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ম্যানেজার অপারেশন শেখ মোতালেব হোসেন, জনাব ইলিয়াস হোসেন, নাজির হোসেন ,আজমীর হোসেন, জনাব খালেদুর রহমানসহ ব্যাংকের বিভিন্ন কর্মকর্তারা এই ফল উৎসবে যোগদান করেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2026 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.