
মোঃ ইমরান আহম্মেদ,কেশবপুর উপজেলা প্রতিনিধিঃ যশোরের কেশবপুর উপজেলায় জমি জবরদখল, হয়রানি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করার অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করেছেন নুর ইসলাম গাজী নামের এক ভুক্তভোগী। শনিবার দুপুর ১২ টার সমায় কেশবপুর থানা প্রেসক্লাবে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সম্মেলনে নুর ইসলাম গাজীর পক্ষে তার ছেলের বউ লিখিত বক্তব্য পাঠ করেন, এবং বলেন, কেশবপুর উপজেলার ভোগতি নরেন্দ্রপুর গ্রামের বাসিন্দা।
নুর আলী গাজীর পিতা মৃত নেপালগাজী। দীর্ঘদিন ধরে তিনি ও তার পরিবার নিজেদের ক্রয়কৃত ও উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমিতে বসবাস ও জীবিকা নির্বাহ করে আসছেন।লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, একই গ্রামের মোকাম গাজী দীর্ঘদিন ধরে তাদের জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছে। প্রথমে সামান্য কিছু জমি ক্রয় করলেও পরবর্তীতে বিভিন্ন কৌশল অবলম্বন করে আরও জমি দখলের চেষ্টা করা হয়। এক পর্যায়ে তাদের জমির কিছু অংশ জবরদখল করে সেখানে পাকা প্রাচীর নির্মাণ করা হয়েছে বলেও তিনি দাবি করেন।
ভুক্তভোগী নুর ইসলাম গাজী বলেন, বিষয়টি সামাজিকভাবে মীমাংসার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের দ্বারস্থ হয়েছিলেন। এছাড়া কেশবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহিদ বিষয়টি জানতেন এবং তাকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন,নুরুল ইসলাম বলেন বিষয়টি সামাজিকভাবে মীমাংসা করার জন্য বহুবার দুই নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মশিউর রহমানের নিকট গেছি , কিন্তু তিনি বিষয়টি মীমাংসা না করে আমার প্রতিপক্ষকে উস্কানে দিয়ে জমি দখল সহযোগিতা করে দিয়েছেন, পরবর্তীতে তিনি আদালতে ১৪৪ ধারা জারি করেন।
কিন্তু আদালতের নির্দেশনা উপেক্ষা করেই অভিযুক্ত মোকাম,গাজী তাদের জমির অংশ জবরদখল করে প্রাচীর নির্মাণের কাজ সম্পন্ন করেন বলে অভিযোগ করেন তিনি।নুর ইসলাম গাজী বলেন, পরে বিষয়টি নিয়ে কেশবপুর পৌরসভার কাছে লিখিত আবেদন করলে গত ০১ মার্চ ২০২৬ তারিখে পৌরসভার সার্ভেয়ারের মাধ্যমে জমি মাপজোক করা হয়। তখন দেখা যায় তাদের জমির প্রায় ৩ ফুট ৩ ইঞ্চি অংশ দখল করে স্থাপনা নির্মাণ করা হয়েছে।
সাংবাদিক সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্ত মোকাম গাজী ও তার সহযোগীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভ্রান্তিকর ভিডিও ও বানোয়াট তথ্য ছড়িয়ে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। এতে তাদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা হচ্ছে বলেও তিনি দাবি করেন।
এ সময় তিনি অভিযোগ করেন, এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় মোকাম গাজী ও তার লোকজন তাদের পরিবারকে বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার হুমকি দিচ্ছে এবং প্রাণনাশের ভয়ভীতি প্রদর্শন করছে।
সাংবাদিক সম্মেলনে ভুক্তভোগী নুর ইসলাম গাজী প্রশাসনের কাছে বিষয়টি সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সাথে তাদের জমি জবরদখল ও হয়রানি থেকে রক্ষার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।