মোঃ ইমরান আহম্মেদ,কেশবপুর উপজেলা প্রতিনিধিঃকেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভূক্ত দুই নারীসহ ১১ জন আসামিকে গ্রেফতার করেছে। গত সোমবার (৬ জুলাই) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুনের দিক-নির্দেশনায় পুলিশ উপ-পরিদর্শক মোকলেছুর রহমান, সাইমুন হোসাইন, আব্দুল হক, মনোজ কুমার, সহকারী পুলিশ উপ-পরিদর্শক রাসেল মাহামুদ, মামুন ও নজরুল ইসলাম সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে গত সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভূক্ত আসামি মজিদপুর মৃত আয়ন উদ্দিন শেখ এর ছেলে আদিল উদ্দিন (২৭), মুলগ্রাম মৃত কেরামত সানার ছেলে লিটন হোসেন (২৫), রামকৃষ্ণপুর গ্রামের মৃত আরশাদ আলীর ছেলে মজিবর রহমান (৩০), কন্দর্পপুর গ্রামের কওসার গাজীর ছেলে জাহিদুল ইসলাম মিন্টু (৩৫), মাদারডাঙ্গা গ্রামের আব্দুল কাদের মোড়লের ছেলে আমিনুর রহমান (৩১), সাগরদত্তকাঠি গ্রামের রফিকুল ইসলামের ছেলে আজহারুল ইসলাম (২৫), একই গ্রামের জাহা মোড়লের নুর ইসলাম (৩৫), জাহানপুর গ্রামের মৃত মোহাম্মদ আলী খার ছেলে আব্দুল হান্নান খা (৪৫), খোপদহি গ্রামের আঃ রাজ্জাক মোড়লের ছেলে মিন্টু রহমান (৩০), বালিয়াডাঙ্গা গ্রামের হযরত আলীর স্ত্রী প্রিয়া আক্তার তমা (২২), পরচক্রা গ্রামের শাহাদাৎ হোসেনের স্ত্রী রুপা খাতুন (২৪) কে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোছা: রোকসানা খাতুন বলেন, বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভূক্ত দই নারীসহ ১১ আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকালে গ্রেফতারকৃত আসামিদের যশোর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]