জাহিদূল ইসলাম বেলাল,কুয়াকাটা প্রতিনিধি
মহিপুর থানা পুলিশের অভিযানে কুয়াকাটায় আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে তিন নারীকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার রাত ১০টার দিকে কুয়াকাটার পাঞ্জুপাড়া এলাকা থেকে এসআই আবু হানিফ ফরাজীর নেতৃত্বে অভিযান পরিচালনাকালে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ভোলার মোসাঃ পারভীন বেগম (৩৮) ও মোসাঃ সানজিদা আক্তার রোজি (২৬) এবং শেরপুরের মোসাঃ নিপা (৪০)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কুয়াকাটা পৌরসভার পাঞ্জুপাড়া ০৮নং ওয়ার্ডস্থ আবাসিক হোটেল ব্লু-ওশানের সামনে থেকে স্থানীয় জনসাধারণের সহায়তায় আটক করা হয়।
মহিপুর থানর ওসি শামীম আহমেদ জানান, গ্রেফতার হওয়া তিন নারীকে মহিপুর থানার নন-এফআইআর প্রসিকিউশন নম্বর- ২৮, ধারা-২৯০ পেনাল কোড মূলে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
জাহিদূল ইসলাম বেলাল
কুয়াকাটা প্রতিনিধি
২২/০৬-/২০২৬
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]