রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ৩০ জুন ২০২৬ | ১৬ আষাঢ় ১৪৩৩ | ১৪ মহর্রম ১৪৪৮
কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ১৫০ বোতল ফেন্সিডিল ও এ্যালকোহল যুক্ত মদ সহ আটক ১
হাফিজুর রহমান, কুষ্টিয়া প্রতিনিধি :
র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর গাফফারুজ্জামানের নেতৃত্বে র্যাবের একটি চৌকষ দল গতকাল ১৮ জানুয়ারি ২০২১ ইং তারিখ রাত্রি ৩.৩০ মিনিটের সময় ‘কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন মুন্সিগঞ্জ (ভাঙ্গাপাড়া) গ্রামের সিরাজ মন্ডলের পুত্র মাদক ব্যবসায়ী মোঃ এরশাদ আলী (৩৬) এর বাড়ীর খাটিয়ার নিচ থেকে অভিযান পরিচালনা করে ১৫০ বোতল ফেন্সিডিল ৪.৮ লিটার এ্যালকোহল যুক্ত মদসহ আসামী মোঃ এরশাদ আলী (৩৬) কে গ্রেফতার করে।পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামী মোঃ এরশাদ আলী (৩৬) কে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।এবিষয়ে র্যাব -১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর গাফফারুজ্জামান বলেন, এই ধরণের মাদক বিরোধী অভিযান সচল রেখেমাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর।

সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2026 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.