1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

কুয়াকাটা জনপদকে সন্ত্রাস মাদকমুক্ত করা হবে- মোশাররফ

মো: জাহিদুল ইসলাম বেলাল, কুয়াকাটা প্রতিনিধি
  • আপডেট : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

জাহিদুল ইসলাম বেলাল, কুয়াকাটা প্রতিনিধি: পটুয়াখালী–৪ (কলাপাড়া–রাঙ্গাবালী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ যদি বিএনপিকে পূর্ণাঙ্গ সমর্থন ও সহযোগিতা করে, তবে ইনশাআল্লাহ এই জনপদকে একটি শান্তিপূর্ণ এলাকায় পরিণত করা হবে। চিরদিনের জন্য এখান থেকে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজি নির্মূল করা হবে।
তিনি বলেন, এখানে কে কোন রাজনৈতিক দল করেন তা কোনো বিষয় নয়।

দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়েই কলাপাড়া ও রাঙ্গাবালীর সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই আমার একমাত্র লক্ষ্য।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় কলাপাড়া উপজেলার ধুলাশ্বর ইউনিয়নের চাপলি বাজার স্কুল মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে এবিএম মোশাররফ হোসেন আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘সবার আগে বাংলাদেশ’ নীতিকে সামনে রেখে বিএনপি দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, নির্বাচনের সময় এবং নির্বাচন পরবর্তী সময়ে এই জনপদে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না।
ধুলাশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার সমাবেশে সভাপতিত্ব করেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার,
কেন্দ্রীয় বিএনপির নেতা  সাব্বির আহম্মেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া বিএনপির সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান মনির, মহিপুর থানা বিএনপির সভাপতি আ. জলিল হাওলাদার, থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারবেজ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মহসিন তালুকদার।
এ সময় তিনি কলাপাড়া ও রাঙ্গাবালীর উন্নয়ন এবং জনগণের স্বার্থে দল-মত নির্বিশেষে আসন্ন সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট ও সমর্থন কামনা করেন।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি