1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগরে বিএনপি বিদ্রোহী প্রার্থী নির্বাচনী সভা যশোর -৬ কেশবপুরে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভা সমালোচনায় পিছু ছাড়ছে না’ দিরাই ডাক বাংলো’র কর্মচারী ধনো’র বাগেরহাটের কচুয়ায় ঘোড়া মার্কার পক্ষে জনস্রোত: সেলিম ‎ দিঘলিয়ায় নৌবাহিনীর অভিযানে নারী মাদক ব্যবসায়ী আটক কুষ্টিয়া দৌলতপুরে দুর্ঘটনায় সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থী নিহত মেহেরপুরের ‎গাংনীতে সেনা অভিযানে দেশী পিস্তল ও গুলি উদ্ধার কুয়াকাটা জনপদকে সন্ত্রাস মাদকমুক্ত করা হবে- মোশাররফ বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর অফিসে হুমকি, সন্ধ্যায় হামলা চুয়াডাঙ্গায় নির্বাচনি নিরাপত্তায় বিজিবি মোতায়েন

কালিয়াতে শেষ খাবার খাইলো যুবক শ্বশুর বাড়িতে

মো: রাসেল শেখ, কালিয়া উপজেলা প্রতিনিধি
  • আপডেট : সোমবার, ১৬ জুন, ২০২৫

মোঃ রাসেল শেখ,কালিয়া নড়াইল প্রতিনিধি: নড়াইলের নড়াগাতী থানায় মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে সদ্য বিবাহিত আজিজুর রহমান (৩৫) নামে এক মোটরসাইকেল চালক যুবক নিহত হয়েছেন।

সোমবার (১৬ জুন) দুপুর ১টার দিকে নড়াগাতী থানার জয়নগর বাবলুর বাড়ির পাশে মেইন রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজিজুর রহমান নড়াগাতী থানার পানিপাড়া গ্রামের ইবাদত মোল্যার ছেলে। তিনি সৌদি প্রবাসী ছিলেন।

নড়াগাতী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আজিজুর এ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৩ জুন) নড়াগাতী থানার কামসিয়া এলাকায় বিয়ে করেন পানিপাড়া গ্রামের সৌদি প্রবাসী আজিজুর রহমান। তিনি প্রায় তিন মাস আগে সৌদি থেকে দেশে ফেরেন। সোমবার (১৬ জুন) দুপুর ১টার দিকে আজিজুর শ্বশুর বাড়ি কামসিয়া থেকে মোটরসাইকেল যোগে পানিপাড়া নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে একই থানার জয়নগর আঞ্চলিক সড়কের বাবলুর বাড়ির পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে নড়াগাতী থানা পুলিশের একটি দল মরদেহ উদ্ধার করে। এ সময় ঘাতক ট্রলিটি জব্দ করে পুলিশ, তবে ট্রলিটির চালক পলাতক রয়েছে।

এ বিষয়ে নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন সড়ক দুর্ঘটনায় আজিজুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি