রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || রবিবার | ৫ জুলাই ২০২৬ | ২১ আষাঢ় ১৪৩৩ | ১৯ মহর্রম ১৪৪৮
কচুয়াতে জাতীয় শিশু অধিকার সপ্তাহ পালন
কচুয়া বাগেরহাট প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ শিশুশ্রম বন্ধ করি, শিশু বান্ধব পরিবেশ গড়ি এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে কচুয়াতে জাতীয় শিশু অধিকার সপ্তাহ ২০২১ পালন করা হয়েছে।কচুয়া এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বাগেরহাট জেলার কচুয়া উপজেলার পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে গত ৪ অক্টোবর থেকে ১০ অক্টোবর সপ্তাহ ব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।কর্মসূচির মধ্যে ছিলো আলোচনা অনুষ্ঠান,শিশুদের নিয়ে সচেতন মূলক ক্যাম্পেইন।এদিন অনুষ্ঠিত অনুষ্ঠান ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহম্মেদ,কচুয়া উপজেলার সরকারি দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা,শিক্ষক,কচুয়া এপি ম্যানেজার তপন কুমার মন্ডল,এমপি প্রোগ্রাম অফিসার ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2026 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.