1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
কক্সবাজারে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার; র‍্যাবের ওপর হামলা রাজৈরে সাংবাদিক ও বিশিষ্টজনদের সমানে ইফতার যশোরে ৩ প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা ঝিনাইদহে ভাংচুরের অভিযোগে আটক বৈষম্যবিরোধী ৭ ছাত্র নেতা মোল্লাহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মাগুরায় আওয়ামী লীগ কার্যালয় উদ্বোধনের ৩০ মিনিটের মধ্যেই অগ্নিসংযোগ নড়াইলে জুয়েলারি দোকান থেকে ৩৫ ভরি স্বর্ণ চুরি সুন্দরবন এলাকায় কুখ্যাত দয়াল বাহিনীর সক্রিয় সদস্য আটক শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে স্মারকলিপি পেশ ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সহায়তায় গোপালপুরে ব্র্যাকের উদ্যোগে প্রবাসবন্ধু ফোরাম সভা

কক্সবাজারে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার; র‍্যাবের ওপর হামলা

শিরোমণি ডেস্ক রিপোর্ট
  • আপডেট : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

কক্সবাজারের টেকনাফে সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফরিদুল আলমকে (৩৮) গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন র‍্যাব সদস্যরা।বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় নাজিরপাড়া মাঠের একটি ইফতার মাহফিল থেকে তাকে গ্রেপ্তারের সময় উত্তেজিত জনতা র‍্যাবের দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।এই ঘটনায় র‍্যাবের অন্তত সাতজন সদস্য আহত হয়েছেন।

র‍্যাব-১৫ টেকনাফ সিপিসি-১ এর স্কোয়াড কমান্ডার সোহেল রানা জানান, মাদক কারবারিদের বিরুদ্ধে একটি সুনির্দিষ্ট অভিযান পরিচালনার সময় এই হামলা চালানো হয়। হামলাকারীরা র‍্যাবের দুটি গাড়িতে আগুন দিলে তিনিসহ সাতজন সদস্য আহত হন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দেবাশীষ জানান, রাত সাড়ে ৮টার দিকে আহত সাত র‍্যাব সদস্যকে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা হলেন—মোহাম্মদ ইলিয়াছ, সাইফুল ইসলাম, খালিদ হোসেন, বেলাল হোসেন, সোহেল মিয়া, মোহাম্মদ সোহেল ও মোহাম্মদ কামরুল। এদের মধ্যে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, নাজিরপাড়া থেকে ওয়ারেন্টভুক্ত আসামি ফরিদুল আলমকে গ্রেপ্তারের পর পুলিশ ও কোস্টগার্ড ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনে পুড়ে যাওয়া মোটরসাইকেল দুটি উদ্ধার করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গ্রেপ্তার ফরিদুলকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি