রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বৃহস্পতিবার | ২৩ জুলাই ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩ | ৮ সফর ১৪৪৮
আশুলিয়ার একটি কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড
রেদোয়ান হাসান সাভার ঢাকা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ ঢাকার সাভারে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।গভীর রাত থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।রোববার সকাল ৮টার দিকে আশুলিয়ার জামগড়া ইউনিক এলাকার জেড আর ফ্যাশন নামে কারখানায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, সকালে বহুতল ভবনের কারখানাটির তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। আমাদের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে এক ঘন্টার চেষ্টায় সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2026 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.