1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সহায়তায় গোপালপুরে ব্র্যাকের উদ্যোগে প্রবাসবন্ধু ফোরাম সভা নাছির উদ্দীন ফাউন্ডেশনের রওনাকে রমজান প্রতিযোগিতা পারস্য উপসাগরে আটকে আছে চট্টগ্রামমুখী এলএনজি ট্যাংকার ফুলতলায় গণমাধ্যম প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার অনুষ্ঠিত বরগুনা বেতাগীতে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপিত দিঘলিয়ায় অপরাধ নিয়ন্ত্রণকল্পে সুধী সমাবেশ অনুষ্ঠিত কেশবপুরে জমি দখলের অভিযোগে সাংবাদিক সম্মেলন মেহেরপুর গাংনীতে ট্রাকসেল টিসিবি পণ্য ইলেক্ট্রনিক্সের দোকানে বিক্রি যুক্তরাষ্ট্রের ৩০ কোটি ডলার দামের রাডার ধ্বংস করেছে ইরান বেসরকারি পাট,সূতা,বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের ইফতার

অমিত শাহকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ট্রলের শিকার সারা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ট্রোলের শিকার বলিউড অভিনেত্রী সারা আলি খান। অমিত শাহকে জন্মদিনে শুভেচ্ছা জানানোয় সারাকে আর নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) ‘বিরক্ত’ করবে না বলে কটাক্ষ করেছেন নেটিজেনরা।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, শনিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ৫৭তম জন্মদিন। বিশেষ এ দিনে আগের রাত থেকেই শুভেচ্ছায় ভাসছেন তিনি। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে অমিত শাহকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে টুইট করেন সাইফকন্যা সারা আলি খান।

সারা খান লেখেন, ‘মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জন্মদিনে আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। শুভ জন্মদিন।’ সারার এ টুইটের পরই ট্রোল শুরু হয়।

রিটুইট করে কেউ লেখেন, ‘আর কোনো এনসিবি হানা হবে না, এবার তুমি নিরাপদ।’ কেউ আবার লেখেন, ‘সারা আলি খান নিজেকে সেফ করে নিলেন’।

নেটিজেনদের একজন অমিত শাহর ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘এনসিবি হানার তালিকা থেকে সারার নাম কেটে দাও।’

শাহরুখপুত্র আরিয়ান খানের গ্রেফতারির পর থেকে মাদককাণ্ডে নাম জড়িয়েছে আরেক অভিনেত্রী অনন্যা পাণ্ডের। আর্থার রোডের জেলে আরিয়ান খান। তার সঙ্গে যোগসূত্র খুঁজতে বলিউড অভিনেতা চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডেকে দুদফায় তলব করে এনসিবি।

সুশান্ত সিং রাজপুত মারা যাওয়ার পর মাদক মামলায় নাম জড়িয়েছিল সারা আলি খানের। সেই সময় বলিউড অভিনেত্রী দীপিক পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর, রাকুলপ্রীত সিং ও সারাকে তলব করে মাদক নিয়ন্ত্রণ দপ্তরের কর্মকর্তারা।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি