1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
সমালোচনায় পিছু ছাড়ছে না’ দিরাই ডাক বাংলো’র কর্মচারী ধনো’র বাগেরহাটের কচুয়ায় ঘোড়া মার্কার পক্ষে জনস্রোত: সেলিম ‎ দিঘলিয়ায় নৌবাহিনীর অভিযানে নারী মাদক ব্যবসায়ী আটক কুষ্টিয়া দৌলতপুরে দুর্ঘটনায় সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থী নিহত মেহেরপুরের ‎গাংনীতে সেনা অভিযানে দেশী পিস্তল ও গুলি উদ্ধার কুয়াকাটা জনপদকে সন্ত্রাস মাদকমুক্ত করা হবে- মোশাররফ বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর অফিসে হুমকি, সন্ধ্যায় হামলা চুয়াডাঙ্গায় নির্বাচনি নিরাপত্তায় বিজিবি মোতায়েন চাঁদপুরে মডার্ন শিশু একাডেমির কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কালিয়ায় সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা সভা

অনিয়ম-দুর্নীতির আঁতুড়ঘর কুশনা ইউনিয়ন পরিষদ 

ঝিনাইদহ প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
ঝিনাইদহ প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আব্দুল হান্নানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেছেন এলাকাবাসী। তবে চেয়ারম্যানের দাবি, স্থানীয় রাজনীতি কোন্দলের কারণে স্বার্থানেষী মহল এসব অভিযোগ করছেন।নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউপি সদস্য ও এলাকাবাসী সূত্রে জানা যায়,নির্বাচিত হওয়ার পর থেকে সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে নিজের ইচ্ছামত অফিস পরিচালনা করছেন। কোনো ধরনের সভা বা রেজুলেশন ছাড়াই নিজে নামে বে-নামে প্রকল্প দেখিয়ে ভুয়া ভাউচারে সরকারি অর্থ আত্মসাৎ করছেন।রেজুলেশন ছাড়াই টিআর, কাবিখা, এডিপি ও নন-ওয়েজ প্রকল্পগুলো বাস্তবায়ন দেখিয়ে হাতিয়ে নেন লাখ লাখ টাকা।অতি দরিদ্রদের কর্মসংস্থানের জন্য ৪০ দিন মাটি কাটার একটি কর্মসূচি চলছে। সেই কাজও নয়ছয় করে বিল তুলে আত্মসাৎ করার চেষ্টা করছে। গত বছর রাস্তার ইট তুলে বিক্রি করে দেন তিনি।কুশনা ইউনিয়নে চলমান ইউজিপিপি কর্মসূচিতে ২নং ওয়ার্ডের মল্লিকা খাল এলাকায় প্রতিদিন ২৮ জন শ্রমিক,৪ নং ওয়ার্ডে প্রতিদিন  ২৩ জন শ্রমিক,কামার কুণ্ডু, কারিগর পাড়া ও হরিণদিয়া  এলাকায় প্রতিদিন ২৬ জন শ্রমিকের কাজ করার কথা থাকলেও সরেজমিনে ৫/৬ জনের বেশি শ্রমিককে পাওয়া যায়নি।কোটচাঁদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মেহেরুন নেছা জানান,আমাদের প্রকল্প গুলোতে যদি কোথাও কোন অনিয়ম পাওয়া যায় তাহলে আমরা ওই প্রকল্পের বিল থেকে টাকা কর্তন করে নিবো।এ ব্যাপারে চেয়ারম্যান মো: আব্দুল হান্নান বলেন, এখানে অনেকে গ্রুপিংয়ে পড়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছেন। তাঁরা বিভিন্ন সময় মিথ্যা বানোয়াট অভিযোগ দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন।
Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি