1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মেহেরপুরে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ: ‘এসো হে বৈশাখ’-এর সুরে মুখরিত জনগণের সমস্যা সমাধান ও উন্নয়নের অঙ্গীকার সোনারগাঁওয়ে ছাত্রদল নেতার ওপর সন্ত্রাসী হামলা, পঙ্গুতে ভর্তি লক্ষ্মীপুর রায়পুরে মাদকের ছোবল বিপথগামী হচ্ছে তরুণ প্রজন্ম কিশোরগঞ্জে ভিসা প্রতারক চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার ডিমলায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ নীলফামারীতে বাংলাদেশ-চীন মৈত্রী জেনারেল হাসপাতাল প্রকল্প পরিদর্শন লায়ন্স ক্লাব অফ ঢাকা ডিলিজেন্ট গোপালপুর বুক ফেস্ট ২০২৬ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে মাঠে মিলল নিখোঁজ অটো চালকের রক্তাক্ত লাশ সোনারগাঁওয়ে নয়ন মিয়া হত্যা রহস্য উদঘাটন

সাকিবের নিরাপত্তায় গানম‌্যান নিয়োগ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০

সাকিবের নিরাপত্তা বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে সশস্ত্র নিরাপত্তারক্ষী দেখা যায় তার সঙ্গে। মিরপুর শের-ই-বাংলা পেরিয়ে সাকিব যখন ইনডোরের দিকে যাচ্ছিলেন নিরাপত্তরক্ষীও তাকে অনুসরণ করেন। ইনডোরের আউটফিল্ডে বাংলাদেশি অলরাউন্ডারের অনুশীলনের পুরোটা সময় বেশ সতর্ক দেখা গেছে তাকে।

সাকিব আবারও মাঠ প্রদক্ষিণের সময় নিরাপত্তারক্ষীকেও দেখা যায়। জিম ও একাডেমি মাঠেও বিশ্বসেরা অলরাউন্ডারের সঙ্গে ছায়ার মতো মিশে ছিলেন তিনি। অনুশীলন শেষে সাকিবের সঙ্গে একই গাড়িতে উঠতে দেখা গেছে তাকে।

এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দীন চৌধুরী সুজন বলেন, ‘যেহেতু একটা পরিস্থিতি এসেছে এজন্য তার নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিষয়টি উদ্বেগজনক। এমন কোনও ধরণের বিষয় কখনও কাঙ্ক্ষিত হতে পারে না। আমরা জানার পর তাৎক্ষনিক ব্যবস্থা নিয়েছি। সংশ্লিষ্ট যারা তাদেরকে বলেছি। আপাতত বিসিবির নিজস্ব নিরাপত্তা বিভাগ এ ব্যবস্থা করেছে।’

গণমাধ্যমে এসেছে, উত্তর কলকাতায় কাঁকুড়গাছি ‘আমরা সবাই সার্বজনীন শ্যামাপূজা’আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিশ্বসেরা অলরাউন্ডার। এ নিয়ে সাকিবের সমালোচনা হচ্ছে প্রবল। নিজের অবস্থান ব্যখ্যা করতে গত ১৬ নভেম্বর সন্ধ্যায় ইউটিউবে ৭ মিনিট ৫৩ সেকেন্ডের ভিডিও পোস্ট করেন সাকিব। যেখানে কলকাতার অনুষ্ঠানে অংশ নেওয়ায় তিনি দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন।

পরদিন সাকিবকে হত্যার হুমকি দেওয়া যুবক মহসিন তালুকদারকে সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার করে র‌্যাব। তবুও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সাকিবের জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি