1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালপুরে বিনামূল্যে বকনা গরু বিতরণ ইসির নির্দেশনা মেনে ব্যানার সরালেন কুড়িগ্রাম-১ জামায়াত প্রার্থী কালিয়া ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত। দক্ষিন আইচা কলেজে মাদকবিরোধী ক্যাম্পেইনে মুখর ক্যাম্পাস যমুনা নদীর দুর্গম চরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কোটালীপাড়ায় ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থীর নির্বাচনী পথযাত্রা টাঙ্গাইলের যমুনা চরের শিশুদের খাদ্যসহায়তা ও চিকিৎসা প্রদান সোনারগাঁ উপজেলা যুবদলের আশরাফ ভূঁইয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার নড়াইল -১ আসনে স্বতন্ত্র প্রার্থী হবেন কর্নেল (অব.) সাজ্জাদ হোসেন ইসলামী বাংলাদেশ প্রতিষ্ঠা হলে দেশের সকল দুর্নীতি দূর হবে।

রানি এলিজাবেথ ও বরিস জনসনকে প্রধানমন্ত্রীর চিঠি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ এপ্রিল, ২০২১

প্রিন্স ফিলিপের মৃত্যুতে শোক জানিয়ে স্ত্রী রানি দ্বিতীয় এলিজাবেথ ও ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে পৃথক চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত বার্তায় এ তথ্য জানানো হয়।

প্রিন্স ফিলিপের মৃত্যুতে গভীর শোক জানিয়ে রানী দ্বিতীয় এলিজাবেথের কাছে লেখা চিঠিতে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জনগণের কাছে ডিউক অব এডিনবার্গের দায়িত্ব ও সম্মানের উদাহরণ এবং আপনার মহিমা কমনওয়েলথভুক্ত দেশগুলোর জনগণের পক্ষে শক্তি ও সহায়তার একটি স্তম্ভ হয়ে থাকবে। প্রিন্স ফিলিপের সঙ্গে আপনার ঐতিহাসিক সফরকে আমরা স্মরণ করছি। তার মৃত্যুর সঙ্গে সঙ্গে বাংলাদেশ এবং ব্রিটিশ-বাংলাদেশি সম্প্রদায় একটি সত্য বন্ধু এবং মিত্রকে হারিয়েছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রিন্স ফিলিপের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত রাজ-পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

প্রধানমন্ত্রী বরিস জনসনকে লেখা চিঠিতে শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের জনগণ ও সরকার এবং আমার পক্ষ থেকে প্রিন্স ফিলিপ, এডিনবার্গের ডিউক এবং রানি দ্বিতীয় এলিজাবেথের সহকর্মীর মৃত্যুতে গভীর সমবেদনা জ্ঞাপন করছি। বাংলাদেশে তার ব্যক্তিগত সফর এবং বাংলাদেশের সঙ্গে তার যোগাযোগ ও সহযোগিতার স্মৃতি এবং তার আচরণ আমাদের অনেক মানুষের হৃদয়কে স্পর্শ করে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে তার মূল্যবান অবদানের কথাও স্মরণ করছি। কারণ আমরা দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উদযাপনের অপেক্ষায় রয়েছি।’

শেখ হাসিনা বলেন, ‘শোকাবহ এই মুহূর্তে, প্রিন্স ফিলিপের বিদেহী আত্মার মুক্তির জন্য দোয়া করতে ব্রিটেনের বন্ধুত্বপূর্ণ জনগণ এবং সরকারের সঙ্গে সম্পৃক্ত হয়েছি। তার মহিমান্বিতা রানি ও রাজ পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার জন্য দৃঢ়তা ও শক্তি কামনা করি।’

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি