1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইসির নির্দেশনা মেনে ব্যানার সরালেন কুড়িগ্রাম-১ জামায়াত প্রার্থী কালিয়া ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত। দক্ষিন আইচা কলেজে মাদকবিরোধী ক্যাম্পেইনে মুখর ক্যাম্পাস যমুনা নদীর দুর্গম চরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কোটালীপাড়ায় ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থীর নির্বাচনী পথযাত্রা টাঙ্গাইলের যমুনা চরের শিশুদের খাদ্যসহায়তা ও চিকিৎসা প্রদান সোনারগাঁ উপজেলা যুবদলের আশরাফ ভূঁইয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার নড়াইল -১ আসনে স্বতন্ত্র প্রার্থী হবেন কর্নেল (অব.) সাজ্জাদ হোসেন ইসলামী বাংলাদেশ প্রতিষ্ঠা হলে দেশের সকল দুর্নীতি দূর হবে। কালিয়ায় চিত্রা নদী থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার।

রাজধানীতে কিশোর গ্যাং র‍্যাবের হাতে আটক

রেদোয়ান হাসান,সাভার,ঢাকা,দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : মঙ্গলবার, ১৮ মে, ২০২১
রেদোয়ান হাসান,সাভার,ঢাকা,দৈনিক শিরোমণিঃ
রাজধানী ঢাকার শাহ আলী ও আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের সাথে যুক্ত থাকায় কিশোর গ্যাং এর ১৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। এসময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, তিনটি চাকু, দুইটি চাপাতি, ৪১০ পিস ইয়াবা এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব।গ্রেপ্তারকৃতরা হলো- ঢাকা জেলার রাতুল আহমেদ (২৪), আব্দুল্লাহ আল মামুন (১৭), মোঃ হৃদয় (১৯), মোঃ রুবেল (২৮), মুন্সিগঞ্জের মোঃ সৌরভ (১৭), মোঃ রাজন (১৬), মাগুরার মোঃ আবু হাসনাথ রনি (২০), চাঁদপুরের মোঃ সাগর (২২), মোঃ মিলন (২২), গোপালগঞ্জের সাকিব শেখ (১৭), ভোলার মোঃ জাহিদ (১৬), শাকিব হাওলাদার (১৯), ঝালকাঠির রাকিব হাওলাদার (১৭), পটুয়াখালীর নয়ন হোসেন (১৮), বাগেরহাটের সিরাজুল ইসলাম (২০), বরিশালের ইয়াসিন আরাফাত (১৯), নেত্রকোনার মোঃ রফিক (২১) ও মোঃ আকাশ (১৯)।র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত কিশোর অপরাধীরা মাদক ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাই, মেয়েদের ইভটিজিং এবং নানা অপকর্মের সঙ্গে জড়িত থাকার বিষয় স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে রাস্তাঘাটে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টিসহ এলাকায় অপরিচিত লোক গেলে তাদের জিম্মি করে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিতো।র‌্যাব-৪ সদর দপ্তরের এএসপি জিয়াউর রহমান চৌধুরী বলেন, গ্রেপ্তারকৃতরা দেশীয় অস্ত্র নিয়ে সাধারন মানুষকে জিম্মি করে ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। এছাড়া এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে প্রায়শই এক গ্রুপ অন্য গ্রুপের সাথে সংঘর্ষে লিপ্ত হতো। সোমবার দুপুরে ঢাকার আশুলিয়া থানাধীন ডেন্ডাবর পল্লীবিদ্যুৎ এবং রাজধানীর শাহ্ আলী থানাধীন দিয়াবাড়ী এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনায় কিশোর গ্যাং এর ১৮ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, মাদক ও নগদ টাকা উদ্ধার করা হয়। এঘটনায় গ্রেপ্তারকৃত কিশোর অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভবিষ্যতেও কিশোর গ্যাং গ্রুপের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।
Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি