1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালপুরে বিনামূল্যে বকনা গরু বিতরণ ইসির নির্দেশনা মেনে ব্যানার সরালেন কুড়িগ্রাম-১ জামায়াত প্রার্থী কালিয়া ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত। দক্ষিন আইচা কলেজে মাদকবিরোধী ক্যাম্পেইনে মুখর ক্যাম্পাস যমুনা নদীর দুর্গম চরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কোটালীপাড়ায় ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থীর নির্বাচনী পথযাত্রা টাঙ্গাইলের যমুনা চরের শিশুদের খাদ্যসহায়তা ও চিকিৎসা প্রদান সোনারগাঁ উপজেলা যুবদলের আশরাফ ভূঁইয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার নড়াইল -১ আসনে স্বতন্ত্র প্রার্থী হবেন কর্নেল (অব.) সাজ্জাদ হোসেন ইসলামী বাংলাদেশ প্রতিষ্ঠা হলে দেশের সকল দুর্নীতি দূর হবে।

রমজানেও বিএনপির মিথ্যাচার থামছে না: আমু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২

আওয়ামী লীগের উপদেষ্টা ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, বিএনপি সরকারকে নিয়ে এমন মিথ্যাচার করছে যা রমজান মাসেও থামছে না। (দলটি) রাষ্ট্রদূতের বক্তব্যকে বিকৃত করে ভিন্ন স্বার্থ হাসিল করতে চেয়েছিল। কিন্তু রাষ্ট্রদূত তার বিকৃত বক্তব্যে বিব্রত হয়ে কুস্বার্থ হাসিলের বিষয়টি বুঝতে পেরে বিবৃতি দেন। তাতেই বিএনপির মিথ্যাচারের বিষয়টি পরিষ্কার হয়।

শনিবার (২৩ এপ্রিল) ঝালকাঠি জেলা পুলিশের ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন এতে সভাপতিত্ব করেন।

এসময় আমির হোসেন আমু আরও বলেন, ‘এদেশের মানুষ ধর্মভীরু কিন্তু ধর্মান্ধ না। ধর্মের দোহাই দিয়ে অপব্যাখ্যা করে কখনোই (জনগণকে) সঠিক পথ থেকে বিভ্রান্ত করতে পারেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আল্লাহর রহমত থাকায় তাকে ২১ বার হত্যার ষড়যন্ত্র করেও সফল হয়নি। তিনি দেশের যে অগ্রগতি চালিয়ে যাচ্ছেন তা কোনো অপশক্তি থামাতে পারবে না।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে অ্যাডিশনাল ডিআইজি একেএম এহসান উল্লাহ, জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ, জেলা প্রশাসক মো. জোহর আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান খান, জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মান্নান রসুল (পিপি) প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি