1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
রৌমারী বড়াইবাড়ী সীমান্ত যুদ্ধে শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আদায়ের কৌশলে বিরোধী দল ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে হাসপাতাল ভাঙচুর নবীনগরে সাংবাদিককে তালাবদ্ধ করে রাখার অভিযোগ এলাকার জনপ্রিয় মুখ। স্থানীয়রা ভালোবেসে ডাকেন “বানি ভাই” নামে : মেহেরপুরে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ: ‘এসো হে বৈশাখ’-এর সুরে মুখরিত জনগণের সমস্যা সমাধান ও উন্নয়নের অঙ্গীকার সোনারগাঁওয়ে ছাত্রদল নেতার ওপর সন্ত্রাসী হামলা, পঙ্গুতে ভর্তি লক্ষ্মীপুর রায়পুরে মাদকের ছোবল বিপথগামী হচ্ছে তরুণ প্রজন্ম কিশোরগঞ্জে ভিসা প্রতারক চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার

ভোট দেওয়ার ক্ষেত্রে মূল বিষয় ভোটার তালিকায় নাম থাকা

শিরোমণি ডেস্ক রিপোর্ট
  • আপডেট : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

আগামীকাল ১২ ফেব্রুয়ারি প্রথমবারের মতো একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। প্রচারপর্ব শেষ হয়েছে, এখন ভোটের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন, ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।ভোটের দিন অনেকেরই একটি সাধারণ প্রশ্ন থাকে—জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সঙ্গে না থাকলে কি ভোট দেওয়া যাবে? কারও কারও ক্ষেত্রে দেখা যায়, এনআইডি কার্ড হারিয়ে গেছে বা নতুন ভোটার হলেও এখনো স্মার্ট কার্ড হাতে পাননি। এ অবস্থায় ভোট দেওয়া যাবে কি না, তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এনআইডি কার্ড বা স্মার্ট কার্ড সঙ্গে না থাকলেও ভোট দেওয়া সম্ভব। শর্ত হলো, সংশ্লিষ্ট ভোটারের নাম অবশ্যই ভোটার তালিকায় থাকতে হবে। কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ভোটার তালিকার ছবি ও তথ্য মিলিয়ে পরিচয় নিশ্চিত করবেন। পরিচয় নিশ্চিত হলেই ব্যালট পেপার দেওয়া হবে। অর্থাৎ, ভোট দেওয়ার ক্ষেত্রে মূল বিষয় এনআইডি কার্ড দেখানো নয়, বরং ভোটার তালিকায় নাম থাকা।ভোটের দিন ঝামেলা এড়াতে আগে থেকেই নিজের ভোটকেন্দ্র ও ভোটার তালিকার ক্রমিক নম্বর জেনে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এ তথ্য জানার জন্য কয়েকটি সহজ উপায় রয়েছে। ‘Smart Election Management BD’ নামের মোবাইল অ্যাপ ডাউনলোড করে প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে। এছাড়া মোবাইলের মেসেজ অপশনে গিয়ে PC লিখে একটি স্পেস দিয়ে এনআইডি নম্বর লিখে ১০৫ নম্বরে পাঠালেও তথ্য জানা যাবে। সরাসরি জানতে চাইলে ১০৫ নম্বরে কল করে ৯ চাপলে অপারেটরের সহায়তায় তথ্য পাওয়া যাবে।

এবারের ভোট হবে কাগজের ব্যালট ও স্বচ্ছ ব্যালট বাক্সে। তাই ভোট দেওয়ার সময় কিছু বিষয় খেয়াল রাখা জরুরি। ব্যালট পেপার নেওয়ার আগে দেখতে হবে এর পেছনে প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর ও সিল রয়েছে কি না। এরপর গোপন কক্ষে গিয়ে পছন্দের প্রতীকের ওপর রাবার স্ট্যাম্প দিয়ে পরিষ্কারভাবে সিল দিতে হবে। সিল দেওয়ার পর ব্যালট এমনভাবে ভাঁজ করতে হবে যেন কালি অন্য কোনো প্রতীকে না লাগে। তারপর ভাঁজ করা ব্যালট নির্ধারিত স্বচ্ছ বাক্সে ফেলতে হবে। ভোট দেওয়া শেষ হলে অপ্রয়োজনে কেন্দ্রে অবস্থান না করে বেরিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।নিয়ম মেনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি