1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইসির নির্দেশনা মেনে ব্যানার সরালেন কুড়িগ্রাম-১ জামায়াত প্রার্থী কালিয়া ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত। দক্ষিন আইচা কলেজে মাদকবিরোধী ক্যাম্পেইনে মুখর ক্যাম্পাস যমুনা নদীর দুর্গম চরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কোটালীপাড়ায় ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থীর নির্বাচনী পথযাত্রা টাঙ্গাইলের যমুনা চরের শিশুদের খাদ্যসহায়তা ও চিকিৎসা প্রদান সোনারগাঁ উপজেলা যুবদলের আশরাফ ভূঁইয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার নড়াইল -১ আসনে স্বতন্ত্র প্রার্থী হবেন কর্নেল (অব.) সাজ্জাদ হোসেন ইসলামী বাংলাদেশ প্রতিষ্ঠা হলে দেশের সকল দুর্নীতি দূর হবে। কালিয়ায় চিত্রা নদী থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার।

ভোজ্যতেলের দাম কমল লিটারে ৩ টাকা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩ মে, ২০২১

রোজা ও ঈদুল ফিতর উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধে ভোজ্যতেলের দাম প্রতি লিটারে ৩ টাকা কমিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

আজ সোমবার (০৩ মে) দুপুরে অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৪ সাল থেকে ২০২০ সালের জুন পর্যন্ত ভোজ্যতেলের বাজার মোটামুটি স্থিতিশীল ছিল। গত বছরের জুনের পর থেকে আন্তর্জাতিক বাজারে অস্বাভাবিক ঊর্ধ্বগতি পরিলক্ষিত হচ্ছে। যেহেতু ভোজ্যতেলের মোট চাহিদার ৯৫ ভাগেরও বেশি আমদানির মাধ্যমে পূরণ করা হয় সেহেতু সাম্প্রতিক সমযে আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে স্থানীয় বাজারেও এর ব্যাপক প্রভাব পড়েছে। তবে আন্তর্জাতিক বাজারে যেই পরিমাণে মূল্য বৃদ্ধি পেয়েছে স্থানীয় বাজারে সেই পরিমাণে মূল্য বৃদ্ধি পায়নি।

বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় পবিত্র মাহে রমজান এবং কোভিড-১৯ মহামারির এই সময়ে ভোক্তা সাধারণের ক্রয়ক্ষমতা বিবেচনায় অ্যাসোসিয়েশন বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধে পবিত্র ঈদুল ফিতর পর্যন্ত প্রতি লিটারে ৩ টাকা ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এ ছাড়া যখনই আন্তর্জাতিক বাজারে মূল্য হ্রাস বা বৃদ্ধি পাবে তাৎক্ষণিকভাবে তা সমন্বয় করা হবে বলেও জানানো হয়।

বাণিজ্য মন্ত্রণালয় থেকে নিয়মিতভাবে দেশীয় উৎপাদন, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি, আমদানি পরিস্থিতি এবং স্থানীয় বাজার পরিস্থিতি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে অতিমাত্রায় মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গড়ে লিটার প্রতি ৫ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি