1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সংসদে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব গ্রহণে সিপিবি(এম)’র নিন্দা বাগেরহাটে বিশ্ব ভোক্তা-অধিকার দিবস পালিত বাঘারপাড়ায় চিত্রা নদী খননের মাটি পড়ে থাকায় দুর্ভোগ ডুমুরিয়ায় অবৈধ ইটভাটা গিলে খাচ্ছে পাউবো’র বাঁধ! অভয়নগরে গাঁজা সেবন ও সংরক্ষণের দায়ে যুবককে কারাদণ্ড নড়াইলের লোহাগড়ায় ট্রেনের নিচে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু মোল্লাহাট শ্রমিক লীগ নেতা সোহাগ শেখকে গুলি করে হত্যা ঝিনাইদহে বিএনপিকর্মী তরু মিয়ার লাশ নিয়ে বিক্ষোভ মিছিল মাগুরায় মাথার উপর গাছের ডাল ভেঙ্গে দুই মোটর সাইকেল আরোহী নিহত মোংলা-ঘোষিয়াখালী চ্যানেলে বাঁধ দেয়ার চেষ্টা প্রতিমন্ত্রীর নির্দেশে ভন্ডুল

বিমানবন্দরে যাত্রীদের নিরাপত্তায় কোনো আপস নয়: মাহবুব আলী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০

বিমানবন্দরে যাত্রীদের নিরাপত্তায় কোনো আপস নয়: মাহবুব আলী


বিমানবন্দরে যাত্রীদের নিরাপত্তায় কোনো আপস নয়: মাহবুব আলী

মঙ্গলবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ‘ফুল স্কেল এয়ারপোর্ট ইমারজেন্সি এক্সেরসাইজ-২০২০’ ও আন্তর্জাতিক লাউঞ্জের সম্প্রসারিত অংশের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন মাহবুব আলী

নিজস্ব প্রতিবেদক :
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী জানিয়েছেন, বিমানবন্দর ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে কোনো ধরনের আপস নয় । তিনি বলেন, যেকোনো ধরনের দুর্ঘটনা প্রতিরোধ ও মোকাবিলার জন্য বিমানবন্দরে কর্মরত সবাইকে সর্বদা প্রস্তুত থাকতে হবে।

নিরাপত্তায় বিঘ্ন সৃষ্টি করার চেষ্টাকারীদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।

মঙ্গলবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ‘ফুল স্কেল এয়ারপোর্ট ইমারজেন্সি এক্সেরসাইজ-২০২০’ ও আন্তর্জাতিক লাউঞ্জের সম্প্রসারিত অংশের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহবুব আলী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিমানবন্দরে যাত্রী সেবার মান উন্নয়ন ও যেকোনো ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দেশের সব বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরেও ইতোমধ্যে ফায়ার অ্যালার্ম সিস্টেম, ডুয়েল ভিউ স্ক্যানিং মেশিন, ই টি ডি, আন্ডার ভেহিকেলস স্ক্যানিং সিস্টেমসহ সব আধুনিক নিরাপত্তা সরঞ্জাম স্থাপন করা হয়েছে।

মাহবুব আলী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব ও তত্ত্বাবধানে দেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে বড় ধরনের উন্নয়ন কাজ চলমান রয়েছে। সিলেটবাসীর সুবিধার কথা ভেবে প্রধানমন্ত্রীর নির্দেশে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরেও সম্প্রসারণের কাজে হাত দেওয়া হয়েছে। এ কাজ শেষের পর ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হবে একটি সর্বাঙ্গীন আধুনিক বিমানবন্দর।

তিনি বলেন, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরেরও কার্যক্রম আগের তুলনায় বহুগুণ বেড়েছে। বিমান যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে নিরাপদ ও স্বস্তির পরিবেশ তৈরি করা হচ্ছে। বর্তমান সময়ে এ বিমানবন্দরের নিরাপত্তা, যাত্রী ও কার্গো হ্যান্ডেলিং কার্যক্রম আন্তর্জাতিকমানে উন্নীত করা হয়েছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমোডর মো. খালিদ হোসেন, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমেদ প্রমুখ।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি