1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইসির নির্দেশনা মেনে ব্যানার সরালেন কুড়িগ্রাম-১ জামায়াত প্রার্থী কালিয়া ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত। দক্ষিন আইচা কলেজে মাদকবিরোধী ক্যাম্পেইনে মুখর ক্যাম্পাস যমুনা নদীর দুর্গম চরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কোটালীপাড়ায় ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থীর নির্বাচনী পথযাত্রা টাঙ্গাইলের যমুনা চরের শিশুদের খাদ্যসহায়তা ও চিকিৎসা প্রদান সোনারগাঁ উপজেলা যুবদলের আশরাফ ভূঁইয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার নড়াইল -১ আসনে স্বতন্ত্র প্রার্থী হবেন কর্নেল (অব.) সাজ্জাদ হোসেন ইসলামী বাংলাদেশ প্রতিষ্ঠা হলে দেশের সকল দুর্নীতি দূর হবে। কালিয়ায় চিত্রা নদী থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার।

প্রস্তুতি ম্যাচে তামিমের কাছে হারলেন সাকিব

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। সেখানে তামিম ইকবালের লাল দলের কাছে পাঁচ উইকেটে হেরেছে সাকিব আল হাসানের সবুজ দল।

৪৫ ওভারের ম্যাচে প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ২৮৪ রান তোলে সবুজ দল। ফিফটি তুলে নেন সৌম্য সরকার, অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন। সৌম্য অপরাজিত থাকেন ৬০ রানে, অন্যদিকে মাহমুদুল্লাহ ও আফিফ স্বেচ্ছা অবসরে যান যথাক্রমে ৬২ ও ৬৪ রানে। শেখ মেহেদি হাসানের বলে বোল্ড হওয়ার আগে সাকিব করেন ২০ বলে ২৮ রান।

লাল দলের সেরা বোলার ছিলেন মেহেদি, ৪০ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। অন্য উইকেটটি পান শরিফুল ইসলাম। এ ছাড়া, খরুচে ছিলেন মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিনসহ অন্যান্য বোলাররা।

জবাবে তামিমের ৫৮ বলে ৮০ রানের ঝড়ো ইনিংসে দারুণ শুরু পায় লাল দল। মাহমুদুল্লাহর বলে শহিদুলকে ক্যাচ দিয়ে তিনি ফেরার পর রানের চাকা চালু রাখেন ৫৫ বলে ৬৪ রান করা মুশফিকুর রহিম।

তবে লাল দলকে জয়ের বন্দরে নিয়ে যান সাইফউদ্দিন। ১২ বলে ২৬ রানের ঝড়ো ইনিংস খেলে ৪ ওভার হাতে রেখেই লাল দলকে জয় এনে দেন এ অলরাউন্ডার।

সবুজ দলের হয়ে দুটি উইকেট পান মাহমুদুল্লাহ, একটি করে উইকেট পান সাকিব, তাইজুল ইসলাম ও আমিনুল ইসলাম বিপ্লব। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ২৩ মে। তিনটি ওয়ানডে হবে যথাক্রমে ২৩, ২৫ ও ২৮ মে।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি