1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সংসদে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব গ্রহণে সিপিবি(এম)’র নিন্দা বাগেরহাটে বিশ্ব ভোক্তা-অধিকার দিবস পালিত বাঘারপাড়ায় চিত্রা নদী খননের মাটি পড়ে থাকায় দুর্ভোগ ডুমুরিয়ায় অবৈধ ইটভাটা গিলে খাচ্ছে পাউবো’র বাঁধ! অভয়নগরে গাঁজা সেবন ও সংরক্ষণের দায়ে যুবককে কারাদণ্ড নড়াইলের লোহাগড়ায় ট্রেনের নিচে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু মোল্লাহাট শ্রমিক লীগ নেতা সোহাগ শেখকে গুলি করে হত্যা ঝিনাইদহে বিএনপিকর্মী তরু মিয়ার লাশ নিয়ে বিক্ষোভ মিছিল মাগুরায় মাথার উপর গাছের ডাল ভেঙ্গে দুই মোটর সাইকেল আরোহী নিহত মোংলা-ঘোষিয়াখালী চ্যানেলে বাঁধ দেয়ার চেষ্টা প্রতিমন্ত্রীর নির্দেশে ভন্ডুল

নতুন করে ২১৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৮ হাজার ছাড়াল। দেশে এ পর্যন্ত ৬৭ জনের প্রাণহানি হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, এর মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ১৭৪ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তিদের অধিকাংশই রাজধানীর বাসিন্দা।

বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ২১৭ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮৩ জনে।

ঢাকার ৪৫টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৭৭৬ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২০৭ জন।

প্রতিবেদনে বলা হয়েছে, এ বছরের ১ জানুয়ারি থেকে আজ (২৯ সেপ্টেম্বর) পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ১৮ হাজার ৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৬ হাজার ৯৫৭ জন রোগী। এ সময় ডেঙ্গুতে ৬৭ জনের মৃত্যু হয়েছে।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি