1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সংসদে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব গ্রহণে সিপিবি(এম)’র নিন্দা বাগেরহাটে বিশ্ব ভোক্তা-অধিকার দিবস পালিত বাঘারপাড়ায় চিত্রা নদী খননের মাটি পড়ে থাকায় দুর্ভোগ ডুমুরিয়ায় অবৈধ ইটভাটা গিলে খাচ্ছে পাউবো’র বাঁধ! অভয়নগরে গাঁজা সেবন ও সংরক্ষণের দায়ে যুবককে কারাদণ্ড নড়াইলের লোহাগড়ায় ট্রেনের নিচে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু মোল্লাহাট শ্রমিক লীগ নেতা সোহাগ শেখকে গুলি করে হত্যা ঝিনাইদহে বিএনপিকর্মী তরু মিয়ার লাশ নিয়ে বিক্ষোভ মিছিল মাগুরায় মাথার উপর গাছের ডাল ভেঙ্গে দুই মোটর সাইকেল আরোহী নিহত মোংলা-ঘোষিয়াখালী চ্যানেলে বাঁধ দেয়ার চেষ্টা প্রতিমন্ত্রীর নির্দেশে ভন্ডুল

নকল মাস্ক : জেএমআই চেয়ারম্যানের জামিন বাতিল চাইবে দুদক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০

নকল এন-৯৫ মাস্ক সরবরাহের অভিযোগের মামলায় জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের চেয়ারম্যান আবদুর রাজ্জাককে বিচারিক আদালতের দেওয়া জামিন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করবে দুর্নীতি দমন কমিশন। আগামীকাল রবিবার (২৯ নভেম্বর) এ আবেদন করা হবে।

আজ শনিবার (২৮ নভেম্বর) দুদকের আইনজীবী মো. খুরশিদ আলম খান এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত ১৫ অক্টোবর ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ তাকে জামিন দেন। গত ৮ অক্টোবর পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছিলো। নকল মাস্ক সরবরাহের অভিযোগে গত ২৯ সেপ্টেম্বর কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) ৬ কর্মকর্তা ও আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ সংস্থাটির উপ-পরিচালক মো. নূরুল হুদা বাদী হয়ে মামলা করেন।

মামলার অন্য আসামিরা হলেন-কেন্দ্রীয় ঔষধাগারের উপ-পরিচালক ডা. জাকির হোসেন, সহকারী পরিচালক (স্টোরেজ অ্যান্ড ডিস্ট্রিবিউশন) ডা. শাহজাহান সরকার, চিফ কো-অর্ডিনেটর ও ডেস্ক অফিসার জিয়াউল হক, ডেস্ক অফিসার (বর্তমানে মেডিক্যাল অফিসার, জামালপুর) সাব্বির আহমেদ, স্টোর অফিসার (পিআরএল ভোগরত) কবির আহমেদ, সিনিয়র স্টোর কিপার ইউসুফ ফকির।

মামলার পরপরই রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে দুদক পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে একটি টিম জেএমআই গ্রুপের চেয়ারম্যানকে গ্রেপ্তার করে।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি