1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালপুরে বিনামূল্যে বকনা গরু বিতরণ ইসির নির্দেশনা মেনে ব্যানার সরালেন কুড়িগ্রাম-১ জামায়াত প্রার্থী কালিয়া ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত। দক্ষিন আইচা কলেজে মাদকবিরোধী ক্যাম্পেইনে মুখর ক্যাম্পাস যমুনা নদীর দুর্গম চরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কোটালীপাড়ায় ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থীর নির্বাচনী পথযাত্রা টাঙ্গাইলের যমুনা চরের শিশুদের খাদ্যসহায়তা ও চিকিৎসা প্রদান সোনারগাঁ উপজেলা যুবদলের আশরাফ ভূঁইয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার নড়াইল -১ আসনে স্বতন্ত্র প্রার্থী হবেন কর্নেল (অব.) সাজ্জাদ হোসেন ইসলামী বাংলাদেশ প্রতিষ্ঠা হলে দেশের সকল দুর্নীতি দূর হবে।

দক্ষিণ আইচায় কৃষককে কুপিয়ে হত্যা গ্রেপ্তার -৪ 

জুলফিকার, চরফ্যাশন উপজেলা প্রতিনিধি
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
জুলফিকার,উপজেলা প্রতিনিধি চরফ্যাশন: ভোলার চরফ্যাশনের দক্ষিণ আইচায় গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে ফরিদ সওদাগর (৩৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার  করেছে থানা পুলিশ। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দক্ষিণ আইচা থানার উত্তর চরমানিকা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (৩১ জুলাই) রাত সাড়ে ৮ টায় একই এলাকায় বাড়ির পাশে রুবেল (৩০) এর জমিতে নিহত ফরিদের গরু ঘাস খায়। এ সময় রুবেল – ফরিদ সওদাগরের গরুকে পিটিয়ে বাড়িতে এনে গাছের সাথে বেধে রাখেন। ফরিদ রুবেলকে গরু বেধে রাখছে কেন? জিজ্ঞেস করতে গেলে রুবেল ক্ষিপ্ত হয়ে ফরিদ সওদাগরকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এই সময় ফরিদ সওদাগরের ডাক চিৎকারে তার আত্মীয় রুহুল, গিয়াসউদ্দিন, আছমা, ময়না সহ কয়েকজন দৌড়ে আসলে তাদেরকেও মরিচের গুঁড়া মেরে রুবেল সহ অজ্ঞাত ১০-১২ জন মিলে লাঠি দিয়ে পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা আহতদের কে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ফরিদ সদাগরের অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল নিলে চিকিৎসকদের পরামর্শে ঢাকা মেডিকেলে প্রেরণ করে। বুধবার ঢাকা মেডিকেল চিকিৎসাধীন অবস্থা বিকালে ফরিদ সওদাগরের মৃত্যু হয়। এই বিষয়ে দক্ষিণ আইচা থানার সাব ইন্সপেক্টর  মো: রিয়াজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা হওয়ার পর আমরা ৪জন আসামী কে গ্রেফতার করেছি । আসামিরা  হলেন (১) মোঃ রুবেল (২) নুর হোসেন (৩) মোঃ হোসেন (৪) মোঃ আবুল কালাম। অন্য আসামীদের গ্রেফতার’র চেষ্টা অব্যাহত রয়েছে।
Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি