1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
মেহেরপুরে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ: ‘এসো হে বৈশাখ’-এর সুরে মুখরিত জনগণের সমস্যা সমাধান ও উন্নয়নের অঙ্গীকার সোনারগাঁওয়ে ছাত্রদল নেতার ওপর সন্ত্রাসী হামলা, পঙ্গুতে ভর্তি লক্ষ্মীপুর রায়পুরে মাদকের ছোবল বিপথগামী হচ্ছে তরুণ প্রজন্ম কিশোরগঞ্জে ভিসা প্রতারক চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার ডিমলায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ নীলফামারীতে বাংলাদেশ-চীন মৈত্রী জেনারেল হাসপাতাল প্রকল্প পরিদর্শন লায়ন্স ক্লাব অফ ঢাকা ডিলিজেন্ট গোপালপুর বুক ফেস্ট ২০২৬ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে মাঠে মিলল নিখোঁজ অটো চালকের রক্তাক্ত লাশ সোনারগাঁওয়ে নয়ন মিয়া হত্যা রহস্য উদঘাটন

তিতাসের সহকারী ব্যবস্থাপকের বিরুদ্ধে দুদকের মামলা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০

তিতাসের সহকারী ব্যবস্থাপকের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক :
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সহকারী ব্যবস্থাপক সৈয়দ নাসির উদ্দিন আহম্মদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার দুদক প্রধান কার্যালয়ের উপ সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান বাদী হয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ মামলাটি দায়ের করেন।

দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেন।

মামলার অভিযোগে বলা হয়, সৈয়দ নাসির উদ্দিন আহাম্মদ দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে এক কোটি ১৬ লাখ ৭২ হাজার ১৪০ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পত্তির তথ্য গোপন করে ভিত্তিহীন বা মিথ্যা ঘোষণা দিয়ে এবং জ্ঞাত আয়ের উৎসের সহিত অসংগতিপূর্ণ ৬৭ লাখ ৮৪ হাজার ৫১৫ টাকা মূল্যের সম্পত্তির মালিকানা অসাধু উপায়ে দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

এর আগে ২০১৯ সালের ২ এপ্রিল তার নিজের, তার স্ত্রীর ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিবর্গের স্বনামে/বেনামে অর্জিত যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পদ/সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও অর্জনের বিস্তারিত বিবরণী দাখিলের জন্য কমিশন থেকে আদেশ দেওয়া হয়। সেই প্রেক্ষিতে তিনি গত ২০২৯ সালের ৬ মে দুর্নীতি দমন কমিশনে সম্পদ বিবরণী দাখিল করেন।

দাখিলকৃত সম্পদ বিবরণী যাচাই করে দীর্ঘ অনুসন্ধান শেষে কমিশনের অনুমোদন সাপেক্ষে সৈয়দ নাসির উদ্দিন আহাম্মদের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি