1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
কোটালীপাড়ায় ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থীর নির্বাচনী পথযাত্রা টাঙ্গাইলের যমুনা চরের শিশুদের খাদ্যসহায়তা ও চিকিৎসা প্রদান সোনারগাঁ উপজেলা যুবদলের আশরাফ ভূঁইয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার নড়াইল -১ আসনে স্বতন্ত্র প্রার্থী হবেন কর্নেল (অব.) সাজ্জাদ হোসেন ইসলামী বাংলাদেশ প্রতিষ্ঠা হলে দেশের সকল দুর্নীতি দূর হবে। কালিয়ায় চিত্রা নদী থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার। সুবিধা অসুবিধা বুকে ধারণ করেই কাজ করতে হবে মাদারীপুরের পুলিশ সুপার শীতের ভাপা ও চিতই পিঠা স্বাদে-গন্ধে জমে উঠেছে কেল্লাবাড়ি বাজার ১০ম গ্রেডের দাবিতে মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতি কালিয়ায় প্রাথমিক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

চট্টগ্রামে করোনায় আরো ৪ জনের মৃত্যু,শনাক্ত ১৮০

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১

কঠোর লকডাউনের মধ্যেও চট্টগ্রামে করোনার সংক্রমণ শনাক্তের সংখ্যা রয়ে গেছে আগের মতোই। বাড়ছে মৃত্যুর সংখ্যাও।

গত বৃহস্পতিবার ২৪ ঘন্টার মধ্যে নতুন করে আরো ১৮০ জনের শরীরে ধরা পড়েছে মহামারী এ ভাইরাসের বিষ। এদিন চট্টগ্রাম নগরীতে ৩ ও উপজেলার ১ জনসহ মোট চারজনের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (৩০ এপ্রিল) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা যায়, গত ২৪ ঘন্টায় কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবসহ চট্টগ্রামে ৯টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। চট্টগ্রামে ১ হাজার ২৮২টি নমুনা পরীক্ষা করে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৮০ জন।

নতুন শনাক্তদের মধ্যে নগরের ১৩৩ জন এবং বিভিন্ন উপজেলার ৪৭ জন। এ নিয়ে মোট আক্রান্ত ৪৯ হাজার ৯০৫ জন।

অন্যদিকে একই সময়ে করোনায় ৪ জনের মৃত্যুতে জেলায় মোট মৃত্যু সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৫২০ জনে।

আজ শুক্রবার (৩০ এপ্রিল) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের বলা হয় এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৫৩ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৩ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৫ জন এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৩২ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে।

এদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২৭টি নমুনা পরীক্ষা করে ৩ জন করোনা আক্রান্ত শনাক্ত হলেও মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।

অন্যদিকে বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৩ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২০ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১০ জন এবং জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২১ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি