1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
জামায়াতের অপপ্রচারের প্রতিবাদে দক্ষিণ আইচা থানা বিএনপির সংবাদ সম্মেলন সোনারগাঁয়ে ধানের শীষের পক্ষে ব্যাপক প্রচারণা সোনারগাঁওয়ে দাড়িপাল্লার প্রার্থী বহালের দাবিতে বিক্ষোভ দিনাজপুর পার্বতীপুরে তারেক রহমানকে কটূক্তি; এক ব্যক্তিকে আটক মৌলভীবাজার-৪ জেলা বিএনপি নেতা মধুকে দল থেকে বহিস্কার ফের বন্ধ যমুনা সার কারখানার ইউরিয়া উৎপাদন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনে দাঁড়িপাল্লার ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ কুমিল্লায় গুলিভর্তি পিস্তলসহ আইনজীবী গ্রেপ্তার ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী সভায় জনতার ঢল যশোরের তিনটি আসন থেকে তিন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার

ঘন কুয়াশায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৭ দুর্ঘটনা, নিহত দুই

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২

ঘন কুয়াশার কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এক কিলোমিটারের মধ্যে কমপক্ষে ১৬টি ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ভূঞাপুরের নলিন এলাকায় বালুভর্তি ট্রাকচাপায় একজন নিহত হয়েছেন। দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে, । এ সময় দুজন নিহত হয়েছেন বলে জানা গেছে। দুর্ঘটনার কারণে ঢাকামুখী লেন বন্ধ ছিল বেশ কিছু সময়।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লাহ টুটুল এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে মহাসড়কের ধল্লা থেকে মির্জাপুর চরপাড়া এক কিলোমিটারে অন্তত ১৬টি ও ভূঞাপুরে একটি দুর্ঘটনা ঘটে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লাহ টুটুল জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় মহাসড়কের ধল্যা-মনসুর এলাকায় ঢাকামুখী লেনে পিকআপভ্যানের পেছনে বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি বাসের হেলপার। তার মরদেহ থানায় নেওয়া হয়েছে। তবে পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় অন্তত ১৫ থেকে ১৬ জন আহত হয়েছেন।
এদিকে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ভূঞাপুরের নলিন এলাকায় বালুভর্তি ট্রাকচাপায় একজন নিহত হয়েছেন।

টাঙ্গাইলের ট্রাফিক সার্জেন্ট মোস্তাক আহমেদ জানান, বৃহস্পতিবার সকাল থেকে মির্জাপুরের বিভিন্ন এলাকায় ১৫ থেকে ১৬টি দুর্ঘটনা ঘটছে। ঢাকামুখী লেন বন্ধ রয়েছে। সার্ভিস লেন দিয়ে যানবাহন চলছে।

 

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি