1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোটালীপাড়ায় দেবরের বিরুদ্ধে ভাবিকে মারধরের অভিযোগ কোটালীপাড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত কেশবপুরে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার গাংনীতে মাটিতে পুঁতে রাখা ২০ ভরি স্বর্ণ চুরির অভিযোগ গোপালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার কমিটি গঠন। মজিব সভাপতি, আনোয়ার সম্পাদক ও নুরুননবী চৌধুরী সাংগঠনিক নির্বাচিত নীলফামারীতে অস্ট্রেলিয়ার ভুয়া ভিসার মাধ্যমে ১৮ লাখ টাকা আত্মসাতের ভেড়ামারায় ক্রীড়া সামগ্রী ও চিকিৎসা সহায়তা বিতরণ রংপুরের তারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মহাকবি মাইকেল মধুসূদন দত্তর ১৫৩ তম মৃত্যবার্ষিকী পালিত

গোপালপুরে খাল দখলমুক্ত করতে ভ্রাম্যমান আদালতের অভিযান ।

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১

টাঙ্গাইলের গোপালপুর পৌর এলাকার ভূয়ারপাড়ায় ঝিনাই নদীর শাখা খাল অবৈধভাবে দখল করে বালু দিয়ে ভরাট করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ।

আজ বৃহস্পতিবার (২২শে এপ্রিল) বেলা ১২টায়

অবৈধভাবে খাল দখলের অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মো. পারভেজ মল্লিক ।

ভূয়ারপাড়া নিবাসী সলিমুদ্দিনের ছেলে আইয়ুব আলী (৪৫) সাতদিন আগে অবৈধভাবে মাটি ফেলে খালটির পানি প্রবাহে বাধা সৃষ্টি করায় বাইশকাইল, ভূয়ারপাড়া ও নবগ্রাম সহ আশেপাশে গ্রামের হাজার হাজার একর আবাদি জমির ধান ভারী বৃষ্টি হলেই তলিয়ে যেতো, এতে কৃষকরা ধান ঘরে তুলতে না পারার আশংকায় উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসনের নিকট অভিযোগ দায়ের করেন।

এসময় সঙ্গে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা, গোপালপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন, পৌর মেয়র রকিবুল হক ছানা, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন ওয়ার্ডের পৌর কাউন্সিলর বৃন্দ।

আইয়ুব আলীর ছোট ভাই সাংবাদিকদের জানান এই জমিটি খাল সহ আমাদের ক্রয়কৃত জমি, পাশাপাশি অন্যরা মাটি ভরাট করছে বিধায় আমরাও বালু ফেলেছিলাম ।

উপজেলা নির্বাহী অফিসার মো. পারভেজ মল্লিক জানান আশেপাশে আরো কিছু খাল দখল করা জমি রয়েছে পর্যায়ক্রমে সেগুলো আমরা উচ্ছেদ করবো।

উল্লেখ্য, বাইশকাইল, ভূয়ারপাড়া ও নবগ্রাম সহ আশেপাশে কয়েকটি গ্রামের কৃষি জমির বৃষ্টি ও বন্যার পানি এই খালের মাধ্যমে হেলেঞ্চা বিলে প্রবাহিত হয়ে থাকে ।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি