1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইসলামী বাংলাদেশ প্রতিষ্ঠা হলে দেশের সকল দুর্নীতি দূর হবে। কালিয়ায় চিত্রা নদী থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার। সুবিধা অসুবিধা বুকে ধারণ করেই কাজ করতে হবে মাদারীপুরের পুলিশ সুপার শীতের ভাপা ও চিতই পিঠা স্বাদে-গন্ধে জমে উঠেছে কেল্লাবাড়ি বাজার ১০ম গ্রেডের দাবিতে মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতি কালিয়ায় প্রাথমিক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান শহীদ ফিরোজ-জাহাঙ্গীর দিবসে সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের শ্রদ্ধাঞ্জলি রৌমারীতে বদলী জনিত বিদায়ী সংবর্ধনা ইটালীতে খুন হওয়ার ২ মাস পর দেশে আসল মরদেহ নব্য বিএনপি নেতা ও চেয়ারম্যান চুন্নু শেখসহ ১৩ জনকে আসামি করে মামলা

করোনায় আরও ৪১ জনের মৃত্যু, শনাক্ত ১৭৬৫

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১ জুন, ২০২১

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৬৬০ জনে।

এ সময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ৭৬৫ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ২ হাজার ৩০৫ জনে।

আজ মঙ্গলবার (১ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ হাজার ৭৭৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৪২ হাজার ১৫১ জন।

২৪ ঘণ্টায় ১৮ হাজার ৫৩৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ২৫০টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৯ দশমিক ৬৭ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৯ লাখ ৬৫ হাজার ৭৬৩টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪১ জনের মধ্যে ঢাকা বিভাগের ১৫ জন। এছাড়া চট্টগ্রামে ১১, রাজশাহীতে ৬, খুলনায় ৪, বরিশালে ২, এবং সিলেটে ৩ জন মারা গেছেন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২৬ জন পুরুষ এবং ১৫ জন নারী। এর মধ্যে ৩ জন ছাড়া বাকি সবাই হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১২ হাজার ৬৬০ জনের মধ্যে পুরুষ ৯ হাজার ১৩৯ জন এবং নারী ৩ হাজার ৫২১ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২৪ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ১০ জন, ৪১ থেকে ৫০ বছরের ৪ জন এবং ৩১ থেকে ৪০ বছরের ২ জন রয়েছেন। এছাড়া ১০ বছরের কম বয়সী এক শিশুও মারা গেছে।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি