1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালপুরে বিনামূল্যে বকনা গরু বিতরণ ইসির নির্দেশনা মেনে ব্যানার সরালেন কুড়িগ্রাম-১ জামায়াত প্রার্থী কালিয়া ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত। দক্ষিন আইচা কলেজে মাদকবিরোধী ক্যাম্পেইনে মুখর ক্যাম্পাস যমুনা নদীর দুর্গম চরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কোটালীপাড়ায় ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থীর নির্বাচনী পথযাত্রা টাঙ্গাইলের যমুনা চরের শিশুদের খাদ্যসহায়তা ও চিকিৎসা প্রদান সোনারগাঁ উপজেলা যুবদলের আশরাফ ভূঁইয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার নড়াইল -১ আসনে স্বতন্ত্র প্রার্থী হবেন কর্নেল (অব.) সাজ্জাদ হোসেন ইসলামী বাংলাদেশ প্রতিষ্ঠা হলে দেশের সকল দুর্নীতি দূর হবে।

করোনাভাইরাস নিয়ে চীনা প্রেসিডেন্টকে আমি কিছু বলিনি: বাইডেন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে টেলিফোনালাপে করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে কোনো কিছু জিজ্ঞাসা করেননি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় বৃহস্পতিবার আমেরিকায় কোভিড-১৯-এর টিকা প্রদান এবং করোনার নয়া ধরন ছড়িয়ে পড়ার ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে ফক্স নিউজের পক্ষ থেকে প্রশ্ন করা হয়, চীন করোনাভাইরাসের ব্যাপারে শুরু থেকে বিশ্বকে বিভ্রান্ত করেছে কিনা- এমন প্রশ্ন বাইডেন তার ফোনালাপে শি’কে করেছিলেন কিনা? উত্তরে বাইডেন ‘না’ সূচক জবাব দেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, “প্রেসিডেন্ট শি’র সঙ্গে আমার তেমন কোনো কথা হয়নি। আপনাদেরকে ধন্যবাদ।” একথা বলে বাইডেন সম্মেলন কক্ষ ত্যাগ করেন।

এর আগে হোয়াইট হাউজ জানিয়েছিল, গত ১০ ফেব্রুয়ারি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে টেলিফোনে কথা বলেন বাইডেন। তখন বলা হয়, দুই নেতা করোনা মহামারী, মানবাধিকার, বাণিজ্য এবং ইন্দো-প্যাসিফিক নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন।

প্রেসিডেন্ট জো বাইডেনের পূর্বসুরি ডোনাল্ড ট্রাম্প এই ভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার জন্য বহুবার চীনকে দায়ী করেছেন। তিনি এ সম্পর্কে বিশ্বকে সতর্ক না করার জন্যও বেইজিং-এর প্রতি অভিযোগের আঙুল তোলেন।

চীন সরকার অবশ্য শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে এসেছে।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি