1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইসির নির্দেশনা মেনে ব্যানার সরালেন কুড়িগ্রাম-১ জামায়াত প্রার্থী কালিয়া ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত। দক্ষিন আইচা কলেজে মাদকবিরোধী ক্যাম্পেইনে মুখর ক্যাম্পাস যমুনা নদীর দুর্গম চরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কোটালীপাড়ায় ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থীর নির্বাচনী পথযাত্রা টাঙ্গাইলের যমুনা চরের শিশুদের খাদ্যসহায়তা ও চিকিৎসা প্রদান সোনারগাঁ উপজেলা যুবদলের আশরাফ ভূঁইয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার নড়াইল -১ আসনে স্বতন্ত্র প্রার্থী হবেন কর্নেল (অব.) সাজ্জাদ হোসেন ইসলামী বাংলাদেশ প্রতিষ্ঠা হলে দেশের সকল দুর্নীতি দূর হবে। কালিয়ায় চিত্রা নদী থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার।

এবার মহাকাশে স্বয়ংক্রিয় কার্গো বিমান পাঠাল চীন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩০ মে, ২০২১

চীনের মুকুটে যোগ হল আরও একটি নতুন পালক। এবার মহাকাশে স্বয়ংক্রিয় কার্গো বিমান পাঠাল দেশটি। এর নাম তিয়ানজু -২। আগামী দিনে মহাকাশচারীদের পাঠানোর ক্ষেত্রে স্বয়ংক্রিয় এই কার্গো বিমান সাহায্য করবে বলে দাবি করেছে চীন।

 

অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই স্বয়ংক্রিয় বিমান মহাকাশ কক্ষপথ মেনেই চলাচল করবে। তিয়ানজু -২ মহাকাশযানটি সাতটি রকেট বহন করতে সক্ষম। দক্ষিণ চীনের ওয়েংচং স্পেস লঞ্চ কেন্দ্র থেকে এটি উৎক্ষেপণ করা হয়েছে।

চীন ম্যানডেড স্পেস ইঞ্জিনিয়ারিং অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, তিয়ানজু -২ বা চীনের ‘হ্যাভেনলি ভেসেল’ দেশের দক্ষিণ অংশের ওয়েংচং স্পেস লঞ্চ সেন্টার থেকে ৭টি রকেট নিয়ে উড়েছে।

 

তিয়ানজু -২ হলো চীনের দ্বিতীয় মিশন। তবে চীনের স্বয়ংক্রিয় মহাকাশযান তৈরির উদ্যোগ এটাই প্রথম। দিন কয়েক আগেই মঙ্গল গ্রহে সফলভাবে নেমেছে চীনের ঝুরং রোভার। লাল গ্রহের বায়ুমণ্ডলের বাধা পেরিয়ে প্যারাস্যুটের মাধ্যমে ইউটোপিয়া প্ল্যানিশিয়া লাভাভূমিতে নেমেছে।

 

চীনের ঝুরং রোভার মঙ্গল গ্রহ ঘুরে তথ্য সংগ্রহের পাশাপাশি ছবি সংগ্রহ করছে। চীনের এই মিশনের নাম দেওয়া হয়েছিল নিহাও মার্স। এক কথায় মহাকাশ গবেষণায় ইতিহাস সৃষ্টি করেছে চীন। প্রথম মিশনেই সফলভাবে প্রদক্ষিণ, অবতরণ এবং রোভিং করাতে পেরেছে তারা। চীনের পাঠানো ঝুরং এবার মঙ্গলের মাটিতে ঘুরবে। মঙ্গল গ্রহের আনাচে-কানাচে থেকে পাথর সংগ্রহ করবে। মঙ্গল গ্রহ সম্পর্কে অনেক অজানা তথ্য পাবে চীন। চীনের আগে একমাত্র মঙ্গল গ্রহের কক্ষপথে সফলভাবে কোনো বাধা-বিপত্তি ছাড়াই পৌঁছতে পেরেছে রাশিয়া এবং আমেরিকা।
তথ্যসূত্র : রয়টার্স

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি