1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
রৌমারী বড়াইবাড়ী সীমান্ত যুদ্ধে শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আদায়ের কৌশলে বিরোধী দল ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে হাসপাতাল ভাঙচুর নবীনগরে সাংবাদিককে তালাবদ্ধ করে রাখার অভিযোগ এলাকার জনপ্রিয় মুখ। স্থানীয়রা ভালোবেসে ডাকেন “বানি ভাই” নামে : মেহেরপুরে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ: ‘এসো হে বৈশাখ’-এর সুরে মুখরিত জনগণের সমস্যা সমাধান ও উন্নয়নের অঙ্গীকার সোনারগাঁওয়ে ছাত্রদল নেতার ওপর সন্ত্রাসী হামলা, পঙ্গুতে ভর্তি লক্ষ্মীপুর রায়পুরে মাদকের ছোবল বিপথগামী হচ্ছে তরুণ প্রজন্ম কিশোরগঞ্জে ভিসা প্রতারক চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার

এবার অঞ্জন দত্তের পরিচালনায় চঞ্চল চৌধুরী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৯ আগস্ট, ২০২১

কণ্ঠশিল্পী শিল্পী দুই বাংলায় জনপ্রিয় অঞ্জন দত্ত। তিনি একজন অভিনেতাও। পরিচালক হিসেবেও নিজের নাম প্রতিষ্ঠিত করেছেন তিনি।

শিগগিরই শুরু করতে যাচ্ছেন একটি নতুন ওয়েব সিরিজের কাজ। এতে অভিনয় করবেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।

বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন চঞ্চল। তিনি জানান, গেল বৃহস্পতিবার অঞ্জন দত্ত এ বিষয়ে তার সঙ্গে কথা বলেন। আগামী অক্টোবরে এ ওয়েব সিরিজটি নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন অঞ্জন।

চঞ্চল চৌধুরী বলেন, ‘অঞ্জন দত্ত দাদার সঙ্গে আমার এরই মধ্যে দুই-তিনবার ওয়েব সিরিজে কাজ করা নিয়ে কথা হয়েছে। গল্প, চরিত্র এবং কোভিড পরিস্থিতি যদি স্বাভাবিক থাকে তাহলে অক্টোবরে হয়তো কাজটা করবো।

আর এটাও সত্যি যে তার নির্দেশনায় কাজ করার ইচ্ছে রয়েছে আমার। এখন সব সময়ের উপর নির্ভর করছে।’

এদিকে বেশ কিছু কাজ নিয়ে ব্যস্ত আছেন চঞ্চল চৌধুরী৷ তারমধ্যে অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ওয়েব সিরিজ ‘মুন্সিগিরি’র একদিনের শুটিং এখনো বাকী। আগামী শোক দিবসের আগে বা পরে এই ওয়েব সিরিজের শুটিং করার মধ্য দিয়েই তিনি লকডাউনের পরপর কাজে ফিরবেন।

এর পরপরই তিনি শঙ্খদাস গুপ্তের পরিচালনায় ওয়েব সিরিজ ‘বলি’র কাজে অংশ নেবেন। এটা শেষ করেই তিনি একই পরিচালকের ওয়েভ ফিল্মেও কাজ করবেন।

তারপর তানিম নূরের পরিচালনায় অন্য একটি ওয়েব সিরিজে কাজ করার কথা রয়েছে তার।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি