1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
জামায়াতের অপপ্রচারের প্রতিবাদে দক্ষিণ আইচা থানা বিএনপির সংবাদ সম্মেলন সোনারগাঁয়ে ধানের শীষের পক্ষে ব্যাপক প্রচারণা সোনারগাঁওয়ে দাড়িপাল্লার প্রার্থী বহালের দাবিতে বিক্ষোভ দিনাজপুর পার্বতীপুরে তারেক রহমানকে কটূক্তি; এক ব্যক্তিকে আটক মৌলভীবাজার-৪ জেলা বিএনপি নেতা মধুকে দল থেকে বহিস্কার ফের বন্ধ যমুনা সার কারখানার ইউরিয়া উৎপাদন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনে দাঁড়িপাল্লার ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ কুমিল্লায় গুলিভর্তি পিস্তলসহ আইনজীবী গ্রেপ্তার ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী সভায় জনতার ঢল যশোরের তিনটি আসন থেকে তিন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার

একাদশের ভর্তি কার্যক্রম শেষ হচ্ছে ১৭ সেপ্টেম্বর

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০

নিজস্ব প্রতিবেদক : ১৫ তারিখে শেষ হওয়ার কথা থাকলেও ১৭ তারিখে শেষ হচ্ছে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম। করোনাভাইরাসের কারণে ভর্তি প্রক্রিয়া দুদিন পিছিয়ে দেওয়া হয়েছে। এছাড়া চূড়ান্ত ভর্তির ক্ষেত্রে শিথীল করা হয়েছে কিছু নিয়মকানুন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকা শিক্ষাবোর্ড খোঁজ নিয়ে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, চূড়ান্ত ভর্তিতে আপাতত একাডেমিক প্রশংসাপত্র জমা দিতে হবে না। পরবর্তীতে সুবিধামতো সময়ে এইসব কাগজপত্র জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে কোটা পাওয়া শিক্ষার্থীদেরকে অবশ্যই উপযুক্ত প্রমাণসহ সনদ দাখিল করে ভর্তি হতে হবে।
আন্তঃশিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ মহামারির কারণে স্বাস্থ্যবিধি অনুসরণের লক্ষ্যে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের কাছ থেকে একাডেমিক ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্রসহ কোনো প্রকার প্রামাণ্যপত্র জমা নেওয়ার প্রয়োজন নেই। একই কারণে পূর্ব নির্ধারিত ভর্তির সময়সীমা ১৩, ১৪ এবং ১৫ সেপ্টেম্বর থেকে বৃদ্ধি করে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত করা হলো।
ঢাকা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মহামারির পর সুবিধামতো সময়ে সত্যায়িত একাডেমিক ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা নিতে বলা হয়েছে। তবে কোটা পাওয়া শিক্ষার্থীদেরকে অবশ্যই কোটাপ্রাপ্তির উপযুক্ত প্রমাণ সনদ দাখিল করে ভর্তি হতে হবে।
উল্লেখ্য, একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপে কলেজে ভর্তির জন্য ১২ লাখ ৭৭ হাজার ৭২১ জন শিক্ষার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছিল। দ্বিতীয় ধাপের আবেদন ও প্রথম ধাপের মাইগ্রেশনের পর আরও ২ লাখ ৪০ হাজার ৬৫৭ জন শিক্ষার্থীকে ভর্তির মনোনয়ন দেওয়া হয়।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি